×

সারাদেশ

প্রেমের সম্পর্কের জেরে কলেজ ছাত্রীর আত্মহত্যা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ এপ্রিল ২০২৩, ০৮:১০ পিএম

প্রেমের সম্পর্কের জেরে কলেজ ছাত্রীর আত্মহত্যা

ফাইল ছবি

সাতক্ষীরার তালা উপজেলায় জয়া মন্ডল (১৮) নামে এক কলেজ পড়ুয়া ছাত্রী প্রেমের সম্পর্কের জেরে আত্মহত্যা করেছে।

রবিবার (২মার্চ) ভোর রাতে উপজেলার বাতুয়াডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জয়া, ওই এলাকার চন্দ্রকান্ত মন্ডলের মেয়ে।

জানা গেছে, জয়া মন্ডলের সঙ্গে পার্শবর্তী মাদরা গ্রামের সুবল গাইনের ছেলে শাওন মন্ডলের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল। সপ্তাহ খানেক আগে প্রেমিক ও প্রেমিকা অজানার উদ্দেশ্যে পাড়ি জমায়। ওই সময় তারা হিন্দু ধর্ম মতে বিয়েও করে নেয়। পরবর্তীতে স্থানীয় মেম্বারদের মাধ্যমে মিমাংসা করে জয়া রানীকে বাড়িতে ফিরিয়ে আনে তার বাবা। রবিবার ভোর রাতে সবার অজান্তে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে সে।

স্থানীয় ইউপি সদস্য মঙ্গল মন্ডল জানায়, জয়ার মাদরা গ্রামের একটি ছেলের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল। কিছু দিন আগে তারা পালিয়ে যায়। পরে মেয়ের পরিবার বাড়িতে ফিরিয়ে নিয়ে যায়। সকালে জানতে পারি সে আত্মহত্যা করেছে। তবে প্রেমের সম্পর্কের কারণে এ ঘটনা ঘটতে পারে বলে ধারনা করা হচ্ছে।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) চৌধুরীর রেজাউল করিম বলেন, ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। পরিবারের অভিযোগ না থাকায় লাশ দাহ করার নির্দেশ দেয়া হয়েছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App