×

সারাদেশ

গাজীপুরসহ ৫ সিটির তফসিল সোমবার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ এপ্রিল ২০২৩, ০৯:০০ পিএম

গাজীপুরসহ ৫ সিটির তফসিল সোমবার

ফাইল ছবি

গাজীপুরসহ ৫ সিটি করপোরেশনের তফসিল ঘোষণা করা হতে পারে আজ সোমবার। ইসি সূত্র জানিয়েছে, গাজীপুরের সম্ভাব্য ভোট হতে পারে আগামী ২১ মে। এছাড়া আজ খুলনা, রবিশাল, রাজশাহী ও সিলেট সিটি করপোরেশন নির্বাচনের তফসিলের প্রাথমিক সিদ্ধান্ত হতে পারে বৈঠকে। পরবর্তি দু দফায় জুলাই মাসের মধ্যে এ চার সিটির নির্বাচন শেষ করতে চায় কমিশন।

আগামীকাল সোমবার (৩ এপ্রিল) প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে বেলা সাড়ে ১১টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে কমিশন সভা অনুষ্ঠিত হবে। ওই সভায় পাঁচ সিটির তারিখ নির্ধারণের বিষয়টি এজেন্ডাভুক্ত রয়েছে। এছাড়াও বৈঠকে জাতীয় সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে।

এ বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, সোমবারের বৈঠকে ৫ সিটি করপোরেশন নির্বাচনের বিষয়টি এজেন্ডায় রয়েছে। সভায় গাজীপুর সিটির তফসিল ঘোষণার সিদ্ধান্ত আসতে পারে। এছাড়া অন্য চারটি সিটির ভোটের তারিখ নিয়ে আলোচনা হতে পারে বলেও জ্ঞাপন করেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

৫ আগস্ট জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

৫ আগস্ট জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

পদত্যাগপত্রে যেসব কথা লিখেছেন রাষ্ট্রপতি

পদত্যাগপত্রে যেসব কথা লিখেছেন রাষ্ট্রপতি

স্বাস্থ্য ও শিক্ষা খাতে জিডিপির ৫% করে বরাদ্দ দেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

স্বাস্থ্য ও শিক্ষা খাতে জিডিপির ৫% করে বরাদ্দ দেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

বঙ্গভবন ছেড়ে যে বাসায় উঠতে পারেন সাহাবুদ্দিন

বঙ্গভবন ছেড়ে যে বাসায় উঠতে পারেন সাহাবুদ্দিন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App