×

সারাদেশ

মানিকছড়িতে গণপিটুনিতে আহত চাঁদাবাজের মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৩, ১১:২৪ এএম

মানিকছড়িতে গণপিটুনিতে আহত চাঁদাবাজের মৃত্যু

ছবি: সংগৃহীত

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় চাঁদাবাজি করতে এসে গণপিটুনিতে আহত হ্লাচিংমং মারমা (২৮) চিকিৎসাধীন মারা গেছেন।

রবিবার (২ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে মানিকছড়ির কালাপানি স্কুলপাড়া এলাকায় বালু পয়েন্টে এ ঘটনা ঘটে। পরে রাত পৌনে ১১টার দিকে তার মৃত্যু হয়। তিনি রামগড়ের বৈদ্যপাড়ার থৈইলাপ্রু মারমার ছেলে।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, রবিবার বিকেল সাড়ে ৪টার দিকে মানিকছড়ির যোগ্যাছোলা ইউনিয়নের কালাপানি স্কুলপাড়া এলাকায় বালুর পয়েন্টে কয়েকজন সশস্ত্র চাঁদাবাজ ইউপিডিএফ সদস্য পরিচয়ে চাঁদাবাজি করতে আসেন। এ সময় এলাকার লোকজন তাদের ধাওয়া দেয়। এতে অন্যরা পালিয়ে গেলেও হ্লাচিংমং মারমা ধরা পড়েন। পরে স্থানীয়দের গণপিটুনিতে তিনি আহত হয়।

খবর পেয়ে মানিকছড়ি থানা পুলিশ সন্ধ্যা ৭টার দিকে ঘটনাস্থল থেকে হ্লাচিংমং মারমাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখান থেকে উন্নত চিকিৎসায় তাকে খাগড়াছড়ি সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। খাগড়াছড়ি হাসপাতালে নেওয়ার পথে রাত পৌনে ১১টার দিকে তিনি মারা যান।

খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. রাকিব উদ্দিন বলেন, মানিকছড়ি থেকে একজনকে পুলিশ নিয়ে আসে। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।

মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনচারুল করিম বলেন, চাঁদাবাজ আটক ও মারধরের খবর পেয়ে পুলিশ আহত হ্লাচিংমং মারমাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। চিকিৎসকের পরামর্শে তাকে জেলা সদর হাসপাতালে পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন সে মারা যায়। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ওমরাহ পালনে সৌদি গিয়ে দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত

ওমরাহ পালনে সৌদি গিয়ে দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত

রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে কিছু জানি না: স্পিকার

রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে কিছু জানি না: স্পিকার

গোমস্তাপুর সীমান্তে বিএসএফের পুশ ইনের চেষ্টা ব্যর্থ করলো বিজিবি

গোমস্তাপুর সীমান্তে বিএসএফের পুশ ইনের চেষ্টা ব্যর্থ করলো বিজিবি

আসামে বন্যা পরিস্থিতির অবনতি, মৃত্যু বেড়ে ৪৭

আসামে বন্যা পরিস্থিতির অবনতি, মৃত্যু বেড়ে ৪৭

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App