×

সারাদেশ

শিবগঞ্জে ভিজিএফ খাদ্যশস্য পাচ্ছে ৭৪ হাজার ৩০ পরিবার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৩, ০৫:১৬ পিএম

শিবগঞ্জে ভিজিএফ খাদ্যশস্য পাচ্ছে ৭৪ হাজার ৩০ পরিবার

ছবি: ভোরের কাগজ

পবিত্র ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ১৫টি ইউনিয়নে ভিজিএফ খাদ্যশস্য পাচ্ছে ৭৪ হাজার ৩০টি অসহায়-দুস্থ পরিবার।

সোমবার (৩ এপ্রিল) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম।

তিনি জানান, পবিত্র ঈদুল ফিতর উদযাপন ২০২৩ উপলক্ষে বরাদ্দকৃত ৭৪ হাজার ৩০টি কার্ড ইউনিয়ন ভিত্তিক জনসংখ্যা হারে বিভাজন করে তালিকা দাখিলের জন্য ইউপি চেয়ারম্যানদেরকে পত্র প্রদান করা হয়েছে। এরই প্রেক্ষিতে ১৫টি ইউনিয়ন পরিষদ হতে তালিকা হাতে পাওয়ার পর সভায় অনুমোদনের প্রস্তাব করা হবে।

এর মধ্যে শাহাবাজপুর ইউনিয়নে ৭ হাজার ২৭৫ পরিবার, দাইপুখুরিয়ায় ৫ হাজার ৪৬৫, মোবারকপুরে ৪ হাজার ১৪৫, চককীর্তিতে ৫ হাজার ৬০, কানসাটে ৫ হাজার ৪৭০, শ্যামপুরে ৫ হাজার ৫৮০, বিনোদপুরে ৫ হাজার ৬৭৫, মনাকষায় ৭ হাজার ২৭০, দূর্লভপুরে ৭ হাজার ৫৭০, উজিরপুরে ১ হাজার ৩১৫, পাঁকায় ২ হাজার ৯৮০, ঘোড়াপাখিয়ায় ২ হাজার ৩১০, ধাইনগরে ৫ হাজার ৩৬০, নয়ালাভাঙায় ৫ হাজার ৭৭৫ ও ছত্রাজিতপুরে ২ হাজার ৭৯০ পরিবার পাচ্ছে ভিজিএফের বিশেষ এই খাদ্যশস্য।

তিনি আরও জানান, ভিজিএফ বরাদ্দের ক্ষেত্রে দুস্থ, অতিদরিদ্র ব্যক্তি বা পরিবারকে এ সহায়তা প্রদান করতে হবে। ভিজিএফ কার্ডপ্রতি মিলবে ১০ কেজি চাল। সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ দুস্থ ও অতিদরিদ্র পরিবারকে অগ্রাধিকার দিতে বলা হয়েছে। শিগগির শুরু হবে ভিজিএফের চাল বিতরণ। এছাড়া ১৩ এপ্রিলের মধ্যে বিতরণ কাজ শেষ করে সমাপ্তি প্রতিবেদন ও মাষ্টাররোল দূর্যোগ ব্যবস্থাপনা বিভাগ কার্যালয়ে প্রেরণের জন্য সকল চেয়ারম্যানকে অবহিত করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ঢাকা-চট্টগ্রাম ইলেকট্রিক ট্রেনের নকশা চূড়ান্ত

ঢাকা-চট্টগ্রাম ইলেকট্রিক ট্রেনের নকশা চূড়ান্ত

একনেক সভা কী, কীভাবে কাজ করে

একনেক সভা কী, কীভাবে কাজ করে

বিবাহ-তালাক নিবন্ধন নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন আইনমন্ত্রী

বিবাহ-তালাক নিবন্ধন নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন আইনমন্ত্রী

ডেঙ্গু ও হামের দ্বৈত প্রকোপ, দিশেহারা সাধারণ মানুষ

ডেঙ্গু ও হামের দ্বৈত প্রকোপ, দিশেহারা সাধারণ মানুষ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App