×

সারাদেশ

শিবগঞ্জে অস্ত্র মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৩, ০৯:০০ পিএম

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অস্ত্র আইনে দায়ের করা মামলায় আবদুর রহিম (৩৩) নামে একজনকে যাবজ্জীবন ও দশ বছর কারাদণ্ডের আদেশ দিয়েছেন বিশেষ ট্রাইব্যুনাল। রায়ে এক দণ্ডের পর অন্য দণ্ড ভোগ করতে হবে বলে নির্দেশ দেয়া হয়।

সোমবার (৩ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে চাঁপাইনবাবগঞ্জ স্পেশাল ট্রাইব্যুনাল-১ বিচারক মোহা. আদীব আলী আসামির অনুপস্থিতিতে এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত আবদুর রহিম শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ এলাকার গাজলুর রহমানের ছেলে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী নাজমুল আজম বলেন, ২০২০ সালের ২৯ এপ্রিল কয়লাবাড়ি ট্রাক টার্মিনাল এলাকা থেকে র‌্যাবের হাতে দুটি পিস্তল, তিনটি ম্যাগাজিন ও আট রাউন্ড গুলিসহ গ্রেপ্তার হয় রহিম। এ ঘটনায় ওইদিন র‌্যাবের উপ-পরিদর্শক ইউসুফ আলী ভুঁইয়া শিবগঞ্জ থানায় একটি মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা ও শিবগঞ্জ থানার তৎকালীন উপ-পরিদর্শক আরিফুল ইসলাম ২০২০ সালের ২৭ মে রহিমকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। সোমবার ট্রাইব্যুনাল রহিমকে দোষী সাব্যস্ত করে এ রায় দেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর যা বললেন ওয়াংচুক

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর যা বললেন ওয়াংচুক

‘রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সিদ্ধান্ত নেবে বিএনপির স্থায়ী কমিটি’

মির্জা ফখরুল ‘রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সিদ্ধান্ত নেবে বিএনপির স্থায়ী কমিটি’

হাম উপসর্গে ২৪ ঘন্টায় আরো ৬ জনের মৃত্যু

হাম উপসর্গে ২৪ ঘন্টায় আরো ৬ জনের মৃত্যু

৭ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, পুশব্যাক করেছে বিজিবি

ফেনী সীমান্ত ৭ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, পুশব্যাক করেছে বিজিবি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App