×

সারাদেশ

শিবগঞ্জে আগুনে পুড়ল ৫ ঘর, ৪ লাখ টাকার ক্ষতি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৩, ০২:৫৬ পিএম

শিবগঞ্জে আগুনে পুড়ল ৫ ঘর, ৪ লাখ টাকার ক্ষতি

ছবি: শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অগ্নিকাণ্ডে দুটি পরিবারের পাঁচটি ঘর, দুটি রান্না ঘর ও তিনটি গোয়াল ঘরসহ চারটি ছাগল ভস্মীভূত হয়েছে।

খবর পেয়ে মঙ্গলবার (৪ এপ্রিল) দুপুরে ক্ষতিগ্রস্থ দুই পরিবারের মাঝে শুকনো খাবারসহ আর্থিক সহায়তা প্রদান করেছে উপজেলা প্রশাসন ও স্থানীয় সংসদ সদস্য। এর আগে সোমবার (৩ এপ্রিল) রাত পৌনে ১২টার দিকে উপজেলার আট রশিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, রাতে পৌণে ১২টার দিকে আট রশিয়া গ্রামের আফসার আলীর ছেলে নাসিম ও শামীমের বসতবাড়িতে হঠাৎ বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে। এতে মুহূতের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে বসতবাড়ির পাঁচটি ঘর, দুটি রান্না ঘর ও তিনটি গোয়াল ঘর, চারটি ছাগলসহ বিভিন্ন আসবাবপত্র ভস্মীভূত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

শিবগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন ম্যানেজার কাদেরী কিবরিয়া জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে প্রায় ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে। উদ্ধার করা হয়েছে ১০ লাখ টাকার মালামাল।

মঙ্গলবার দুপুরে ক্ষতিগ্রস্থ দুই পরিবারের মাঝে চাল ১৫ কেজি, ডাল ১ কেজি, আলু ৩ কেজি, তেল ১ কেজি, চিড়া ১ কেজি, লবন ১ কেজি, আটা ২ কেজি, চিনি ১ কেজি, মুড়ি ১ কেজি, ছোলা ১ কেজি ও ১ কেজি পেঁয়াজ প্রদান করে উপজেলা প্রশাসন।

এছাড়া দুই পরিবারের মাঝে চাল, ডাল, তেল ও আলুসহ নগদ ২০ হাজার টাকা প্রদান করেন সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল।

এ সময় তিনি বলেন, শিগগির ক্ষতিগ্রস্থদের মাঝে ঢেউটিন ও আর্থিক সহায়তার চেক প্রদান করা হবে। এতে আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াত, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম, দূর্লভপুর ইউপি চেয়ারম্যান গোলাম আজম, সাবেক চেয়ারম্যান আবদুর রাজিব রাজু প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App