×

সারাদেশ

নাটোরে ৬ জনের মৃত্যুদণ্ড, যাবজ্জীবন ৪

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৩, ১২:১৫ পিএম

নাটোরে ৬ জনের মৃত্যুদণ্ড, যাবজ্জীবন ৪

ছবি: সংগৃহীত

নাটোরের সিংড়ায় কলেজছাত্রীকে অপহরণ ও ধর্ষণের মামলায় ছয় জনের মৃত্যুদণ্ড ও চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের পিপি অ্যাড.আনিসুল রহমান।

বুধবার (৫ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ আদেশ দেন। মৃত্যু দণ্ডপ্রাপ্তরা হলেন- নাজমুল হক, রাজিবুল ইসলাম, রেজাউনুল ইসলাম, মোহাম্মদ রিপন, মো. শহিদুল ও সাব্বির হোসেন। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন- আতাউল ইসলাম, রেজাউল করিম, মনিরুল ইসলাম ও খায়রুল ইসলাম। এছাড়া নাসির হোসেন নামে অপর আসামির এ ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতা না থাকায় খালাস দিয়েছেন আদালত। আদালত সূত্রে জানা যায়, গত ২০১২ সালের ১৯ অক্টোবর নাটোরের বড়াইগ্রাম এলাকার রাজশাহী সরকারি মহিলা কলেজের ছাত্রীকে ফুসলিয়ে অপহরণ করে একই এলাকার ধানাইদহ গ্রামের মুস্তাফিজুর রহমানের ছেলে সাব্বির হোসেন। পরদিন তাকে সিংড়ায় পেট্রোবাংলা ও পরে কলমে নিয়ে আসামিরা সংঘবদ্ধ ধর্ষণ করে। এ ঘটনায় সিংড়া থানায় মামলা দায়ের করা হয়। বিষয়টি নিশ্চিত করে আদালতের বিশেষ সরকারি কৌঁসুলি (এসপিপি) অ্যাডভোকেট আনিসুর রহমান জানান, প্রায় ১০ বছর তদন্ত ও সাক্ষ্য প্রমাণ শেষে আজ (বুধবার) দুপুরে এ রায় দেন আদালত।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শাহজালালের কার্গো ভিলেজের পাশে আগুন

শাহজালালের কার্গো ভিলেজের পাশে আগুন

জুলাই সনদে ফাঁকফোকর ছিল: মান্না

জুলাই সনদে ফাঁকফোকর ছিল: মান্না

ঢাকার জন্য ডাক আসবে, ঘরে ঘরে লড়াইয়ের দুর্গ গড়তে হবে

জামায়াতের আমির ঢাকার জন্য ডাক আসবে, ঘরে ঘরে লড়াইয়ের দুর্গ গড়তে হবে

এবার সরকার পতনের ডাক দিলেন রাহুল গান্ধী

এবার সরকার পতনের ডাক দিলেন রাহুল গান্ধী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App