×

সারাদেশ

সিলেটে সড়ক দুর্ঘটনা, নিহত ২

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৩, ০৬:৫৮ এএম

সিলেটে সড়ক দুর্ঘটনা, নিহত ২

ছবি: সংগৃহীত

সিলেটের গোয়াইনঘাটে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুই যুবক নিহত হবার খবর পাওয়া গেছে। এসময় দুর্ঘটনায় আহত হয়েছেন ১০ পুলিশ সদস্য।

বুধবার (৫ এপ্রিল) রাত ১০টায় সিলেটের কোম্পানীগঞ্জ সড়কের গোয়াইনঘাটের মিত্রিমহল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পুলক রায় (৩০) বিক্রম চন্দ্র মণ্ডল (২৯)। তারা দুজন মোটরসাইকেলের আরোহী ছিলেন।

সিলেট জেলা পুলিশ কর্মকর্তা শ্যামল বণিক বলেন, রাত ১০টায় কোম্পানীগঞ্জ থেকে সিলেট যাচ্ছিল পুলিশের একটি পিকআপ। পথে গোয়াইনঘাটের মিত্রিমহল এলাকার ১০ নম্বর ব্রিজের উত্তর পাশে পৌঁছলে নম্বরবিহীন বেপরোয়া গতির একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় পিকআপের। এসময় ট্রাকের পেছনে ছিল একটি মোটরসাইকেল। এই মোটরসাইকেলটি আবার তিনজন নিয়ে ট্রাকের পেছনে ধাক্কা দেয়।

তিনি জানান, এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের আরোহী পুলক রায় মারা যান। আর আহত বাকি দুজনের মধ্যে বিক্রম চন্দ্র মণ্ডল রাত সাড়ে ১২টার দিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আর আহত ফয়সল (৩০) হাসপাতালে চিকিৎসাধীন।

এদিকে ওই পিকআপচালকসহ ১০ পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদের সবাইকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন অতিরিক্ত পুলিশ সুপার শেখ মুহাম্মদ সেলিমসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App