×

সারাদেশ

গুরুদাসপুরে লছিমনের ধাক্কায় শিশু নিহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৩, ০১:৪৩ পিএম

গুরুদাসপুরে লছিমনের ধাক্কায় শিশু নিহত

ছবি: গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি

নাটোরের গুরুদাসপুরে ইঞ্জিনচালিত লছিমনের ধাক্কায় স্বর্নাল হোসেন নামে চার বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৬ এপ্রিল) সকাল ১১টার দিকে উপজেলার শিকারপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত স্বর্নাল উপজেলার মশিন্দা ইউনিয়নের শিকারপুর এলাকার শিবলু হোসেনের ছেলে।

স্থানীয় সুত্রে জানা যায়, বাড়ির পাশেই খেলা করছিল শিশু স্বর্নাল হোসেন। একপর্যায়ে সে সবার অগোচরে আঞ্চলিক সড়কে উঠে পড়ে। এ সময় চাঁচকৈড় থেকে মশিন্দা মুখী লছিমনের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যায় শিশুটি। পরে এলাকাবাসী এগিয়ে এলে লছিমনটি রেখেই চালক পালিয়ে যায়।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধারসহ যানবাহনটি জব্দ করে। পরে আবেদনের প্রেক্ষিতে মরদেহটি তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নতুন দায়িত্ব পেলেন খুলনা-৫ আসনের এমপি

নতুন দায়িত্ব পেলেন খুলনা-৫ আসনের এমপি

সরকারি নথিতে আর লেখা যাবে না ‘মহামান্য’ ও ‘মাননীয়’

সরকারি নথিতে আর লেখা যাবে না ‘মহামান্য’ ও ‘মাননীয়’

ওমানে কর্মসংস্থানের সুযোগ, যাবেন ১০ হাজার বাংলাদেশি

ওমানে কর্মসংস্থানের সুযোগ, যাবেন ১০ হাজার বাংলাদেশি

নারীর ক্ষমতায়ন নিশ্চিতে কাজ করছে বিএনপি

রিজভী নারীর ক্ষমতায়ন নিশ্চিতে কাজ করছে বিএনপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App