×

সারাদেশ

সাতকানিয়ায় ৩ হাজার পরিবারের মাঝে বিপ্লব বড়ুয়ার খাদ্যসামগ্রী বিতরণ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৩, ০৪:৩৭ পিএম

সাতকানিয়ায় ৩ হাজার পরিবারের মাঝে বিপ্লব বড়ুয়ার খাদ্যসামগ্রী বিতরণ

ছবি: সংগৃহীত

সাতকানিয়ায় তিন হাজার হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৬ এপ্রিল) সকালে সাতকানিয়া পৌরসভা কার্যালয় প্রাঙ্গণে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিপ্লব বড়ুয়ার পক্ষ থেকে এ খাদ্যসামগ্রীর প্যাকেট ১৭ ইউনিয়নের চেয়ারম্যান ও পৌরসভার মেয়র বুঝে নেন। একইদিন দুপুরে জনপ্রতিনিধিরা এসব খাদ্যসামগ্রী বিতরণ করেন।

সাতকানিয়া পৌরসভার মেয়র মোহাম্মদ জোবায়েরের সভাপতিত্বে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাতকানিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ মোতালেব। বিশেষ অতিথি ছিলেন সাতকানিয়া সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সেলিম উদ্দিন, কেঁওচিয়া ইউপি চেয়ারম্যান ওচমান আলী, ধর্মপুর ইউপি চেয়ারম্যান নাছির উদ্দীন, কেঁওচিয়া ইউপির সাবেক চেয়ারম্যান মনির আহমদ। এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সদস্য রেজাউল করিম, সাতকানিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ আলী, সাতকানিয়া উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক নবাব মিয়া রকিব প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ভয়াবহ দাবানলে স্পেনে জরুরি অবস্থা জারি

ভয়াবহ দাবানলে স্পেনে জরুরি অবস্থা জারি

দুপুরের মধ্যে যেসব জেলায় বজ্রসহ বৃষ্টির শঙ্কা

দুপুরের মধ্যে যেসব জেলায় বজ্রসহ বৃষ্টির শঙ্কা

বান্দরবানে নৌকাডুবে পর্যটক নিখোঁজ

বান্দরবানে নৌকাডুবে পর্যটক নিখোঁজ

ইরান আলোচনাকে গুরুত্ব দিচ্ছে, দাবি ট্রাম্পের

ইরান আলোচনাকে গুরুত্ব দিচ্ছে, দাবি ট্রাম্পের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App