×

সারাদেশ

ফের ভমভমি ব্রিজের পাটাতন ভেঙে নদীতে, যানচলাচল বন্ধ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৩, ০৩:৩৯ পিএম

ফের ভমভমি ব্রিজের পাটাতন ভেঙে নদীতে, যানচলাচল বন্ধ

ছবি: হোসাইন আহমদ, দক্ষিণ সুনামগঞ্জ (সুনামগঞ্জ)

সুনামগঞ্জের জেলার শান্তিগঞ্জ উপজেলার ডাবর-আউশকান্দি জগন্নাথপুর রানীগঞ্জ সড়কের ভমভমি বেইলি সেতুর পশ্চিম অংশের তিনটি পাটাতন সপ্তাহ না পেরোতেই আবারও ভেঙে নদীতে পড়ে গেলে সুনামগঞ্জ-জগন্নাথপুর উপজেলার সড়ক যোগাযোগ বন্ধ হয়ে পড়ে।

বৃহস্পতিবার (৬ এপ্রিল) সকাল ১১ টায় হঠাৎ সেতুর তিনটি পাটাতন নদীতে ভেঙ্গে পড়ে এবং কিছু অংশ ভেঙে যায়। পরে এলাকাবাসী বিষয়টি শান্তিগঞ্জ থানার পুলিশকে জানালে পুলিশ সেতুতে যান চলাচল বন্ধ করে দেয়। এর আগে (২৮ মার্চ) পাটাতন নদীতে ভেঙ্গে পড়ে গিয়েছিল।

গাড়ী চালাক রফিক মিয়া বলেন, কি যে মেরামত করে তারাই জানে। বারেবারে ভেঙে যাচ্ছে পাঠাতন। সপ্তাহ আগে ভেঙে গিয়েছিল। মেরামত করে দিয়েছিল সড়ক ও জনপথ। আজ (বৃহস্পতিবার) আবারও ভেঙে গেছে। সেতুটি দীর্ঘদিন ধরে নড়বড়ে অবস্থায় রয়েছে। প্রায়ই পাটাতন দেবে যাওয়ার ঘটনা ঘটে। ভারি কোনো যান পার হওয়ার ফলে এমন ঘটনা ঘটতে পারে। শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালেদ চৌধুরী বলেন, সেতুর পাটাতন দেবে যাওয়ায় ভারি যানবাহন চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। তবে মোটরসাইকেল চলাচল করছে। বিষয়টি সুনামগঞ্জ সড়ক বিভাগকে জানানো হয়েছে।

সুনামগঞ্জ সড়ক জনপথের নির্বাহী প্রকৌশলী আশরাফুল আলম প্রামাণিক বলেন, সেতুর তিনটি পাটাতন নদীতে পড়ে গেছে। আপাতত সুনামগঞ্জ জগন্নাথপুর রুটে ভারি যানবাহন চলাচল বন্ধ রয়েছে। ঘটনার পরপরই সড়ক ও জনপথ বিভাগের লোকজন সেতুর মেরামত কাজ শুরু করেছে। আজ দিনের ভিতরে যান চলাচল স্বাভাবিক হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App