×

সারাদেশ

রসিক কাউন্সিলর শিপলু গ্রেপ্তার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৩, ০১:৪৬ পিএম

রসিক কাউন্সিলর শিপলু গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

চার মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ও রংপুর সিটি করপোরেশনের (রসিক) ১৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জাকারিয়া আলম শিপলুকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৮ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার আবু মারুফ হোসেন। এর আগে শুক্রবার (৭ এপ্রিল) রাতে তাকে নগরীর দর্শনা এলাকার বাসা থেকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বিকেল ৫টা থেকে তাজহাট থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শিপলুকে গ্রেপ্তারের জন্য তার বাড়িতে যায় পুলিশ। খবর পেয়ে তার সমর্থকরা সেখানে জড়ো হয়ে বিক্ষোভ করতে থাকেন। অবস্থা বেগতিক দেখে কোতোয়ালি থানা থেকে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ ফোর্স ও জলকামান মোতায়েন করা হয়। ইফতারের পর এলাকাবাসী, শিপলুর কর্মী-সমর্থকদের ভিড় বাড়তে থাকে।

বিষয়টি নিশ্চিত করে রংপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার আবু মারুফ হোসেন জানান, ওয়ারেন্ট তামিল করতে গতকাল (শুক্রবার) বিকেল থেকে পুলিশ শিপলুর বাসায় অভিযান চালায়। এ সময় তাঁর সমর্থকরা গ্রেপ্তারে বাধা সৃষ্টি করেন। এরপর অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। রাত সাড়ে ৯টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।

এর আগে গত বুধবার সাংবাদিকসহ তিনজনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে আদালতে মামলা করেছিলেন শিপলু।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রাথমিকের ১৪ হাজার সহকারী শিক্ষকের যোগদানের তারিখ ঘোষণা

প্রাথমিকের ১৪ হাজার সহকারী শিক্ষকের যোগদানের তারিখ ঘোষণা

আওয়ামী লীগের বিচার নিশ্চিতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

আওয়ামী লীগের বিচার নিশ্চিতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

দুর্নীতির অভিযোগ নিয়ে কথা বলবেন আসিফ মাহমুদ

জরুরি সংবাদ সম্মেলন দুর্নীতির অভিযোগ নিয়ে কথা বলবেন আসিফ মাহমুদ

‘বাঁধনের ওপর হামলা সহ্য করার মতো নয়’

আসিফ নজরুল ‘বাঁধনের ওপর হামলা সহ্য করার মতো নয়’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App