×

সারাদেশ

বানিয়াচংয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ১

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৩, ১২:১০ এএম

বানিয়াচংয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ১

বানিয়াচং থানা। ফাইল ছবি

হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে জাহাঙ্গীর মিয়া (৩৫) নামে এক যুবক টেটাবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। তার পরিচয়- তিনি উপজেলার ১১ নং মক্রমপুর ইউনিয়নের কুশিয়ারতলা গ্রামের মৃত ধলাই মিয়ার ছেলে। এ ঘটনা ঘটেছে শনিবার (৮ এপ্রিল) বিকেল চারটায়। এ ঘটনায় ছয়জন দাঙ্গাবাজকে আটক করেছে থানা পুলিশ।

সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।

সূত্র জানিয়েছে, গ্রামের আজমান মেম্বার ও জাহাঙ্গীর মিয়ার মধ্যে আধিপত্য নিয়ে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলছিলো। এরই জের ধরে শনিবার দুইপক্ষ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় টেটাবিদ্ধ হন জাহাঙ্গীর মিয়া। পরে মুমূর্ষু অবস্থায় হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তিনি বলেন, তাৎক্ষণিক পুলিশ গিয়ে এই ৬ দাঙ্গাবাজকে আটক করেছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App