×

সারাদেশ

ছোট ভাইয়ের ঝগড়ার জেরে বড় ভাই খুন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৩, ১০:২৭ এএম

ছোট ভাইয়ের ঝগড়ার জেরে বড় ভাই খুন

ছবি: সংগৃহীত

ময়মনসিংহের নান্দাইল উপজেলার চন্ডীপাশা ইউনিয়নের লংপুর গ্রামের ছোট ভাইয়ের সঙ্গে জমির দালালির টাকা নিয়ে ঝগড়ার জেরে প্রতিপক্ষের বড় ভাই খুন। গতকাল শনিবার (৮ এপ্রিল) সন্ধ্যার পর এই ঘটনা ঘটে।

নিহত ব্যাক্তির নাম কফিল উদ্দিন (৬২)। সে একই গ্রামের মৃত আব্দুল মজিদ উরপে ফসর আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহতের ছোট ভাই বাচ্চু মিয়া স্থানীয় শান্তিনগর মোড় সংলগ্ন কিছু জমি ক্রয়ে সহযোগিতা করে একই গ্রামের আলাল উদ্দিনের ছেলে আব্দুল আউয়ালকে। এই সহযোগিতার জন্য আওয়ালকে বিশ হাজার টাকা দেয়ার কথা ছিল তার। ৫০০০ হাজার টাকা দিতে বিলম্ব হওয়ায় গতকাল দুপুরের দিকে বাচ্চু মিয়াকে মারধর করে আউয়াল মিয়া।

সন্ধ্যায় এই সমস্যা সমাধানের জন্য কফিল উদ্দিন আউয়াল মিয়াকে শান্তিনগর মোড়ে ডেকে কথা বলেন। সেখানেই আউয়াল মিয়া কফিল উদ্দিনকে মারধর করা হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার জন্য অটোরিকশায় তোলার সময় ঘটনাস্থলেই তিনি মারা যান।

ঘটনাস্থলে নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান আকন্দ ও তদন্ত অফিসার ওবায়দুর রহমান সাক্ষ্য প্রমাণাদি সংগ্রহসহ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেন। এসময় এডিশনাল এসপি সুমন মিয়া ঘটনাস্থল পরিদর্শন করেন ও এলাকার সকলকে শান্ত থাকার জন্য আহ্বান জানান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App