×

সারাদেশ

সিংগাইরে ঘুমন্ত বড় ভাইয়ের হত্যাকারী গ্রেপ্তার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৩, ০১:৩৩ পিএম

সিংগাইরে ঘুমন্ত বড় ভাইয়ের হত্যাকারী গ্রেপ্তার

ছবি: ভোরের কাগজ

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জয়মন্টপ ফকির পাড়া গ্রামের চাঞ্চল্যকর ঘুমন্ত বড় ভাই আবু রায়হান ফকির (২৬) হত্যাকারী ছোট ভাই রোমান ফকিরকে (২৪) গ্রেপ্তার করেছেন থানা পুলিশ।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) ভোর ৫ টার দিকে ঢাকার জাতীয় হ্নদরোগ ইনস্টিটিউট থেকে রোমানকে গ্রেপ্তার করেন সিংগাইর থানা পুলিশ। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন সিংগাইর থানার ওসি সৈয়দ মিজানুর ইসলাম। নিহত ও গ্রেপ্তার হওয়া দু’জনই ওই গ্রামের শাহজাহান ফকিরের ছেলে।

পুলিশ জানায়, গ্রেপ্তারের কৌশল হিসেবে শাহজাহান ফকিরকে হাসপাতালে ভর্তি করা হয়। তার বাবার গুরুতর অবস্থার খবর অন্যের মাধ্যমে রোমানের কাছে পৌঁছানো হয়। সে তার বাবাকে দেখতে এলে পুলিশের পাতানো ফাঁদে গ্রেপ্তার হয়। পারিবারিক কলহের জের ধরে গত ৯ এপ্রিল দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ঘুমন্ত অবস্থায় বড় ভাইকে ধারালো চাকু দিয়ে গলা কেটে হত্যা করে পালিয়ে যায়। এর আগে গত ১০ এপ্রিল নিহত আবু রায়হান ফকিরের বাবা শাহজাহান ফকির বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। মামলায় আসামি করা হয় রোমান ও তার স্ত্রী ফিহাসহ অজ্ঞাত ব্যক্তিদের।

এ ব্যাপারে সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ মিজানুর ইসলাম বলেন, গ্রেপ্তার হওয়া রোমান পুলিশের কাছে হত্যার দায় স্বীকার করেছেন। তাকে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়ার জন্য আদালতে প্রেরণ করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App