×

সারাদেশ

কওমি মাদ্রাসার সঙ্গে সরকারের বিরোধ নেই

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৩, ১০:২১ পিএম

কওমি মাদ্রাসার সঙ্গে সরকারের বিরোধ নেই

ছবি: ভোরের কাগজ

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, কওমি মাদ্রাসার সঙ্গে সরকারের কোনো বিরোধ নেই। কওমী অন্তর্ভুক্ত বেফাক ও হায়াতুল উলইয়া বোর্ডের কোনো সিদ্ধান্তে সরকার হস্তক্ষেপ করেনি, করবেওনা। সরকার পক্ষ থেকে শুধু বলা হয় কি কি কিতাব পড়ানো হয় সেগুলো জানাতে। কেননা দেশে বিদেশে অনেক স্থানে সরকারকে এ বিষয় গুলো সম্পর্কে তুলে ধরতে হয়।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) বিকেলে দক্ষিণপূর্ব এশিয়া মহাদেশের অন্যতম দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আল জামেয়া আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসা পরিদর্শনে এসে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এ কথাগুলো বলেন।

তিনি বলেন, কওমি মাদ্রাসার অনেক ছাত্ররা যে ভাবে জ্ঞান অর্জন করছে আমরা দেখেছি তারা সব জায়গায় পারদর্শী। যখন জঙ্গী নিয়ে সারা দেশে তোলপাড় ছিল তখন সবাই বলেছে কওমি মাদরাসাগুলো থেকে জঙ্গী সৃষ্টি হয়। তখন আমরা দাঁড়িয়ে বলেছিলাম,কওমী মাদরাসা শুধু ইসলাম ও দ্বীনি শিক্ষা দেয়। এখানে কোনদিন জঙ্গীর উৎপাত হতে পারেনা।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল প্রথমে এসে হাটহাজারী কওমি মসজিদে আছরের নামাজ আদায় করেন। পরে হেফাজতের আমীর মরহুম আল্লামা শাহ আহমদ শফী (রহ) এর কবর জিয়ারত করেন।

এসময় উপস্থিত ছিলেন, চট্টগ্রামের ৫ আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি, চট্টগ্রাম ১৫ আসনের সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজাম উদ্দিন নদভী, হাটহাজারী মাদরাসার মহাপরিচালক আল্লামা ইয়াহিয়া, চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মুহাম্মাদ ফখরুজ্জামান, চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম, উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালাম,চট্টগ্রাম বিভাগীয় রেঞ্জ ডিআইজি আনোয়ার হোসেন, হাটহাজারী মাদরাসার সহকারী পরিচালক মুফতি জসিম উদ্দিন সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ সহ মাদরাসার ছাত্র শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।পরে মাদরাসায় সকলের সাথে তিনি ইফতারে অংশ নেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন স্পিকার

রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন স্পিকার

মোদি প্রকাশ্যে ক্ষমা না চাওয়া পর্যন্ত কোনো আলোচনা নয়

রাহুল গান্ধী মোদি প্রকাশ্যে ক্ষমা না চাওয়া পর্যন্ত কোনো আলোচনা নয়

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

‘আই অ্যাম সিক, সো ইট ইজ ডান’ পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App