×

সারাদেশ

বানিয়াচংয়ে ভাতিজার হাতে চাচা খুন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৩, ০৫:৩২ পিএম

বানিয়াচংয়ে ভাতিজার হাতে চাচা খুন

ছবি: ভোরের কাগজ

হবিগঞ্জের বানিয়াচং পল্লীতে মাত্র ৫ হাজার টাকার জন্য তর্কাতর্কির জেরে আপন চাচা মোশারফ মিয়া (৪০) কে কুপিয়ে হত্যা করেছে ভাস্তে শাহীন মিয়া (২৪)।

ঘটনাটি ঘটেছে শুক্রবার (১৪ এপ্রিল) সন্ধ্যা ৬টায় উপজেলার ৮ নং খাগাউড়া ইউনিয়নের রাজপাড়া গ্রামে। এ ঘটনায় ঘাতক শাহীনকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত মোশারফ গ্রামের মৃত মোশাহিদ মিয়া এবং শাহীন আশরফ আলীর পুত্র।

স্থানীয়রা জানান, শাহীনের পিতা প্রবাসী। ঈদে পরিবারের সবার মুখে হাসি ফুটানোর জন্য কষ্টার্জিত কিছু টাকা বিকাশে পাঠান আশরফ আলী। ওই টাকা মোবাইল থেকে উঠিয়ে নিজে খরচ করার জন্য মায়ের সঙ্গে ঝগড়ায় লিপ্ত হয় শাহীন। এসময় চাচা মোশারফ শাসন করে লাঠি দিয়ে আঘাত করলে ক্ষিপ্ত হয়ে শাহীন দা দিয়ে কুপিয়ে আপন চাচাকে হত্যা করে।

এ ব্যাপারে হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ও বানিয়াচং সার্কেল পলাশ রঞ্জন দে জানান, ঘটনার পরপরই অভিযান চালিয়ে ঘাতককে গ্রেপ্তার করে আজ ১৫ এপ্রিল আদালতে প্রেরণ করা হয়েছে। আদালতে সে ১৪৪ ধারায় স্বীকারোক্তিমুলক জবানবন্দি দিয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App