×

সারাদেশ

মহাসড়কে বাস চাপায় নারী শ্রমিকের মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৩, ০৫:১০ পিএম

মহাসড়কে বাস চাপায় নারী শ্রমিকের মৃত্যু

ফাইল ছবি

মানিকগঞ্জের সাটুরিয়ায় যাত্রীবাহী বাসের চাপায় ইয়াসমিন আক্তার (২৫) নামে এক নারী শ্রমিক নিহত হয়েছেন।

সোমবার (১৭ এপ্রিল) দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের সাটুরিয়া উপজেলার নয়াডিঙ্গী বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইয়াসমিন আক্তার সাটুরিয়ার উপজেলার চরভাটারা এলাকার মোখলেস বেপারীর মেয়ে। তিনি সাটুরিয়ার তারাশিমা অ্যাপারেলস লিমিডেট পোশাক কারখানায় শ্রমিকের কাজ করতেন।

পুলিশ জানায়, দুপুরে খাবারের বিরতির সময় নারী শ্রমিক ইয়াসমিন আক্তার কারখানা থেকে বের হন এবং ঢাকা-আরিচা মহাসড়ক পার হওয়ার সময় রোজিনা পরিবহনের ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ইয়াসমিন আক্তার দুপুরের খাবার খেতে রাস্তার পার হওয়ার চেষ্টা করছিলেন।

গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুখেন্দ বসু জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ঘাতক বাসটি জব্দ করা হলেও চালক ও হেলপার পালিয়ে গেছে। এঘটনায় গোলড়া হাইওয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App