×

সারাদেশ

দুস্থ ও অসহায় জনসাধারণের মাঝে রশদ সামগ্রী বিতরণ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৩, ১২:০০ পিএম

দুস্থ ও অসহায় জনসাধারণের মাঝে রশদ সামগ্রী বিতরণ

ছবি: ভোরের কাগজ

দুস্থ ও অসহায় জনসাধারণের মাঝে রশদ সামগ্রী বিতরণ
দুস্থ ও অসহায় জনসাধারণের মাঝে রশদ সামগ্রী বিতরণ

পবিত্র রমজান ও আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে কক্সবাজার অঞ্চলের রামু, আলীকদম, চকরিয়া উপজেলা ও ফাঁসিয়াখালীতে বসবাসরত দরিদ্র ও দুস্থ মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করার পরিকল্পনা করা হয়েছে।

এরই অংশ হিসেবে আজ ১৮ এপ্রিল ২০২৩ তারিখ আলীকদম, চকরিয়া ও ফাসিয়াখালী নামক স্থানে দরিদ্র ও দুস্থদের মাঝে চাল-১০ কেজি, চিনি-১ কেজি, সয়াবিন তৈল-১ কেজি, ডাল-২ কেজি, আটা-২ কেজি, লবন-০.৫ কেজি, আলু-৫ কেজি এবং সেমাই-২ প্যাকেট সম্বলিত খাদ্যের প্যাকেট ৩০০ পরিবারের মধ্যে বিতরণ করা হয়।

ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মঈনুদ্দীন শামীম, পিএসসি, সদর দপ্তর ৯৭ পদাতিক ব্রিগেড কমান্ডার উপস্থিত থেকে দরিদ্র জনগণের মাঝে উক্ত খাদ্য সামগ্রী বিতরণ করেন।

সমরে আমরা শান্তিতে আমরা সর্বত্র আমরা দেশের তরে এই মূলমন্ত্রে দিক্ষিত বাংলাদেশ সেনাবাহিনী সকল প্রকার দূর্যোগ ও সু-সময়ে দেশের জনগণের পাশে থেকে কাজ করে আসছে। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ সেনাবাহিনী নিজস্ব উদ্যোগে পবিত্র রমজান ও ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে দরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধিতে বিরক্ত প্রধানমন্ত্রী

বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধিতে বিরক্ত প্রধানমন্ত্রী

কিউবায় ‘১৫০ বছরের মধ্যে’ সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

কিউবায় ‘১৫০ বছরের মধ্যে’ সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

মূল বিষয় পাশ কাটাতেই স্বরাষ্ট্রমন্ত্রীর ‘পেপার কাটিং’ বক্তব্য

টিআইবি মূল বিষয় পাশ কাটাতেই স্বরাষ্ট্রমন্ত্রীর ‘পেপার কাটিং’ বক্তব্য

ভারতীয় নাগরিকদের বাংলাদেশে পুশইন চেষ্টার নিন্দা জামায়াতের

ভারতীয় নাগরিকদের বাংলাদেশে পুশইন চেষ্টার নিন্দা জামায়াতের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App