×

সারাদেশ

নিজেদের রেশন থেকে সেনাবাহিনীর ঈদ উপহার বিতরণ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৩, ০২:২০ পিএম

নিজেদের রেশন থেকে সেনাবাহিনীর ঈদ উপহার বিতরণ

ছবি:

মৌলভীবাজারের কুলাউড়ায় বাংলাদেশ সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশনের উদ্যোগে পবিত্র রমজান মাস ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৮ এপ্রিল) দুপুরে পৌর এলাকার লস্করপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ২৮০টি অসহায় পরিবারের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাদ্যসামগ্রী বিতরণ করেন সিলেট সেনানিবাসের ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ হুমায়ুন কবির এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, জি।

এ সময় উপস্থিত ছিলেন সিলেট সেনানিবাসের লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ওয়াসিক বিল্লাহ, পিএসসি, জি, ক্যাপ্টেন নাজমুল আলম আবির, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, সদর ইউনিয়নের চেয়ারম্যান মোছাদ্দিক আহমদ নোমান প্রমুখ।

সেনাবাহিনী সূত্রে জানা যায়, সিলেট বিভাগের ৪ জেলার অসহায় মানুষের মাঝে এই খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি গ্রহণ করা হয়। সেনা সদস্যদের নিজেদের জন্য বরাদ্দকৃত রেশন হতে সমন্বয় করে সংগৃহীত এ খাদ্য সামগ্রীতে ছিল চাল, আটা, ডাল, তৈল, চিনি, লবন, চিনিগুড়া চাল, সেমাই, চা পাতা ও গুড়া দুধ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App