×

সারাদেশ

দেবিদ্বার পাবলিকিয়ান অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ এপ্রিল ২০২৩, ০৯:৫০ পিএম

দেবিদ্বার পাবলিকিয়ান অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল

ছবি: ভোরের কাগজ

কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

দেবিদ্বার পাবলিকিয়ান অ্যাসোসিয়েশনের উদ্যোগে ইফতার মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান বৃহস্পতিবার (২০ এপ্রিল) বিকেলে কুমিল্লার দেবিদ্বার উপজেলা পরিষদ হল রুম মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাম কুমার দত্তের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৪ দেবিদ্বার আসনের সাংসদ রাজী ফখরুল এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানা, দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ কমল কৃষ্ণ ধর।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ভিপি আবুল খায়ের, ভিপি বাবুল হোসেন রাজু, গাজী রাসেল বিন সালাম, প্রভাষক সাইফুল ইসলাম শামীম, অ্যাডভোকেট আমিনুর রহমান, মো. জামাল হেসেন, সোহেল মিয়া, কাজী তরিকুল ইসলাম সুমন প্রমুখ।

আলোচনা সভা ও ইফতার মাহফিল শেষে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শতাধিক নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ ও ক্রেস্ট (পদক) বিতরণ করা হয়।

এসময় অ্যাসোসিয়েশনের সিনিয়র সদস্য ডা. শাহদাৎ হোসেন, হারুনুর হিমেল, সাইফুল ইসলাম, হাসান হিমেল, তানিম ইসলাম, সাহেদ কামাল, হাসিবুর রহমান তানভীর, ফারজানা রিমি, আয়শা সিদ্দিকা মিতুসহ দেশের বিভিন্ন পাবলিক বিশ্ব বিদ্যালয়ের প্রায় তিন শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ওরসে নাচতে নাচতে মৃত্যু, আড়াই বছর পর কবর থেকে লাশ উত্তোলন

ওরসে নাচতে নাচতে মৃত্যু, আড়াই বছর পর কবর থেকে লাশ উত্তোলন

শিশুদের পেটে করে ইয়াবা পাচার, ধরা পড়ল নারী

শিশুদের পেটে করে ইয়াবা পাচার, ধরা পড়ল নারী

সব প্রাথমিকে ‘মিড ডে মিল’ কবে থেকে শুরু, জানা গেল

সব প্রাথমিকে ‘মিড ডে মিল’ কবে থেকে শুরু, জানা গেল

নতুন বাসায় ওঠার পরদিনই চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ

নতুন বাসায় ওঠার পরদিনই চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App