×

সারাদেশ

আলীকদম জোন কর্তৃক ঈদ উপহার ও ত্রাণ সামগ্রী বিতরণ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ এপ্রিল ২০২৩, ০৭:৩০ পিএম

আলীকদম জোন কর্তৃক ঈদ উপহার ও ত্রাণ সামগ্রী বিতরণ

ছবি: ভোরের কাগজ

আলীকদম জোন কর্তৃক ঈদ উপহার ও ত্রাণ সামগ্রী বিতরণ
আলীকদম জোন কর্তৃক ঈদ উপহার ও ত্রাণ সামগ্রী বিতরণ
আলীকদম জোন কর্তৃক ঈদ উপহার ও ত্রাণ সামগ্রী বিতরণ

বান্দরবান আলীকদম সেনা জোন (৩১ বীর) কর্তৃক পার্বত্য চট্টগ্রামে সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে অসহায়, গরীব, এতিম ও দুঃস্থ পরিবারের মাঝে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে ঈদ উপহার ও ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ এপ্রিল) সকাল ১০টায় আলীকদম সেনা জোনের আওতাধীন রুপসীপাড়া ক্যাম্প এলাকায় এই ত্রাণ সামগ্রী এবং বিকাল ৪টায় ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলীকদম সেনা জোনের জোন কমান্ডার লে. কর্নেল মো. সাব্বির হাসান, পিএসসি।

এ সময় প্রধান অতিথি বলেন, আলীকদম সেনা জোনের পক্ষ থেকে আসন্ন ঈদ-উল-ফিতরের আনন্দকে সবার মাঝে ভাগাভাগি করে নেয়ার জন্য এ ধরনের ঈদ উপহার ও ত্রাণ সামগ্রী বিতরণ করা হচ্ছে এবং ভবিষ্যতেও চলমান থাকবে। সেই সাথে আলীকদম সেনা জোনের আওতাধীন সকল ক্যাম্পগুলোতেও প্রায় শতাধিক অসহায় ও দুস্থদের মাঝে আর্থিক সহায়তা, ঈদ উপহার ও ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘নালার সংস্কারকাজ করিয়ে ২০-৫০ হাজার টাকা নেন নয়নের অনুসারীরা’

‘নালার সংস্কারকাজ করিয়ে ২০-৫০ হাজার টাকা নেন নয়নের অনুসারীরা’

‘ডিসেম্বরে শেখ হাসিনা আসবে’ বলে মাইকিং, দুইজন গ্রেপ্তার

‘ডিসেম্বরে শেখ হাসিনা আসবে’ বলে মাইকিং, দুইজন গ্রেপ্তার

‘ব্যক্তি স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না’

‘ব্যক্তি স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না’

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App