×

সারাদেশ

শ্যামগঞ্জে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ এপ্রিল ২০২৩, ১০:৩৩ এএম

শ্যামগঞ্জে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

ছবি: সংগৃহীত

ময়মনসিংহ-নেত্রকোণা মহাসড়কের শ্যামগঞ্জে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এতে অপর ৪ জন যাত্রী আহত হয়েছেন বলে জানা গেছে।

শুক্রবার (২১ এপ্রিল) সকাল ৭টার দিকে পূর্বধলা উপজেলার গোহালাকান্দা পরিবার পরিকল্পনা ক্লিনিকের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

স্থানীয় লোকজন আহতের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। দুর্ঘটনার পর পর সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়।

এ সময় রাস্তার দুই পাশে যাত্রী বোঝাই শত শত বাস, মিনিবাস, পিকআপ আটকা পড়ে। খবর পেয়ে শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশ, তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘন্টা চেষ্টায় যানচলাচল স্বাভাবিক করতে সক্ষম হয়।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সকালে অটোরিক্সাটি ৬/৭ জন যাত্রী নিয়ে স্থানীয় শ্যামগঞ্জ বাজারে আসার পথে উপজেলার গোহালাকান্দা নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে দুই জন নিহত হয়।

নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে তার নাম শাকিব। সে স্থানীয় ইসবপুর গ্রামের হেলাল উদ্দিনের ছেলে। আর আহতরা হলেন বুগী গ্রামের আব্দুর গফুরের ছেলে আটো চালক আমান উল্লাহ, আলীপুর গ্রামের আব্দুল হেকিমের পুত্র আকসামুল, বরুনা গ্রামের ফারুক আহমেদ,নওপাই গ্রামের আকিব মিয়া।

শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মঞ্জুরুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক বাসটি এখনো শনাক্ত করা যায়নি। লাশ উদ্ধার করে পুলিশ ফাঁড়িতে আনা হয়েছে। এখন পর্যন্ত মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

এফএসআরইউতে কারিগরি ত্রুটি গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

জ্বালানি প্রতিমন্ত্রী অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App