×

সারাদেশ

বগুড়ায় ছুরিকাঘাতে শিক্ষক নিহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ এপ্রিল ২০২৩, ০১:৩২ এএম

বগুড়ায় ছুরিকাঘাতে শিক্ষক নিহত
২ পুলিশ সদস্যসহ আহত ৩

বগুড়া সদর থানার সামনে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে অবসরপ্রাপ্ত এক শিক্ষক ছুরিকাঘাতে নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশের দুই সদস্য ও এক পথচারী আহত হন।

শুক্রবার (২১ এপ্রিল) রাত পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় অভিযুক্ত মেন্দি খায়রুলকে (৩০) আটক করেছে পুলিশ। তিনি শহরের ফুলবাড়ি এলাকার সম্রাট পিত্তিরাজের ছেলে।

নিহত শিক্ষক রেজাউল করিম পান্না বগুড়া সরকারি আজিজুল হক কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ছিলেন।

এ ঘটনায় আহতরা বর্তমানে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসলতালে চিকিৎসাধীন আছেন। তারা হলেন, জেলা গোয়েন্দা পুলিশের সদস্য শাহাদাৎ হোসেন গোলাম কিবরিয়া ও পথচারী আব্দুর রউফ। এসব জানিয়েছেন বগুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App