×

সারাদেশ

বঙ্গবন্ধু হত্যা মামলার বাদী মহিতুল ইসলামের কবর জিয়ারত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৩, ১২:৩১ পিএম

বঙ্গবন্ধু হত্যা মামলার বাদী মহিতুল ইসলামের কবর জিয়ারত

ছবি: ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি

যশোরের ঝিকরগাছায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান হত্যা মামলার বাদী আ ফ ম মহিতুল ইসলামের কবর জিয়ারত করেছেন সাবেক বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অধ্যাপক রফিকুল ইসলামের ছেলে ও যশোর জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য মোস্তফা আশীষ ইসলাম।

মঙ্গলবার (২৫ এপ্রিল) মহিতুল ইসলামের পারিবারের খোঁজখবর নেন এবং মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন তিনি।

উল্লেখ্য, আ ফ ম মহিতুল ইসলাম ঝিকরগাছা হাসপাতাল রোডে নিজ বাড়িতে দীর্ঘ দিন যাবত বসবাস করে আসছিলেন। তার মৃত্যুর পর মনিরামপুর উপজেলার কাশিপুর গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান হত্যা মামলার বাদী আ ফ ম মহিতুল ইসলামের কবর জিয়ারতকালে মোস্তফা আশীষ ইসলামের সাথে উপস্থিত ছিলেন আ ফ ম মহিতুল ইসলামের দুই ভাতিজা মো. শামীমুল ইসলাম মিঠু ও হাবিবুল ইসলাম পিটুল, উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক কমিটির সদস্য মো. শাহেদুর রহমান শিপলু, প্রতিমন্ত্রী অধ্যাপক রফিকুল ইসলামের ছোট ছেলে মোস্তফা কৌশিক ইসলাম, যুবলীগ নেতা তহিদুল ইসলাম মেনন প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিলের খবরে যা বললেন শিক্ষামন্ত্রী

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিলের খবরে যা বললেন শিক্ষামন্ত্রী

ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে ৩ জনের মৃত্যু

পাবনা ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে ৩ জনের মৃত্যু

স্থানীয় নির্বাচনে আ.লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে যা বললেন উপদেষ্টা

স্থানীয় নির্বাচনে আ.লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে যা বললেন উপদেষ্টা

হরমুজ প্রণালির কাছে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত

হরমুজ প্রণালির কাছে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App