×

সারাদেশ

জঙ্গিবাদ লালনকারীদের সম্পর্কে সচেতন হোন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৩, ০৩:০৭ পিএম

জঙ্গিবাদ লালনকারীদের সম্পর্কে সচেতন হোন

ছবি: ভোরের কাগজ

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু বলেছেন, জনগণের অধিকার সংরক্ষণে আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক ও জনবান্ধব রাখা সরকারের দায়িত্ব। মুক্তিযুদ্ধের চেতনার চিহ্নিত শত্রু ও তাদের উত্তরাধিকারদের জঙ্গিবাদ ও সন্ত্রাসী কার্যক্রম নির্মূল করতে হবে। দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরিতে যারা জঙ্গিবাদ লালন করে তাদের সম্পর্কে তৃণমূল পর্যন্ত আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীকে সচেতন থাকতে হবে।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সাঁথিয়া উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন আয়োজিত  ‘উপজেলা আইন শৃংখলা সভা’য় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

ডেপুটি স্পিকার বলেন, প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীদের প্রবেশ পথ ও প্রতিষ্ঠানের ভিতর যাতায়াত নির্বিঘ্ন রাখতে স্কুল ও কলেজের সামনে সকল প্রকার অবৈধ দোকান পাট ও স্থাপনা উচ্ছেদ করতে হবে। অনুমোদনবিহীন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ক্লিনিক, রক্তদান কর্মসূচি ও অন্যান্য কর্মসূচির নামে কোন ধরণের কার্যক্রম চালানো হচ্ছে সে বিষয়ে প্রশাসনকে সতর্ক দৃষ্টি রাখতে হবে।

মো. শামসুল হক টুকু বলেন, উপজেলার সরকারী প্রতিষ্ঠানগুলোর চাকুরিজীবীদের দায়িত্ব পালন ও কর্মস্থলে উপস্থিতি ও জবাবদিহিতা নিশ্চিত করার কথা বলেন।

প্রধান অতিথি বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও জুয়াখেলা নির্মূলে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীকে জিরো টলারেন্স নীতি অনুসরণ করতে হবে। বাল্যবিবাহ প্রতিরোধে আইনী ব্যবস্থার পাশাপাশি শিক্ষক, জনপ্রতিনিধি, সাংবাদিক ও প্রশাসনের মাধ্যমে জনসচেতনতা গড়ে তুলতে হবে।

সাঁথিয়ার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে উপজেলা চেয়ারম্যান মো. আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার, সাঁথিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসান আলী খান, পৌর মেয়র মো. মাহবুবুল আলম বাচ্চুসহ উপজেলা ভাইস চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদসমূহের চেয়ারম্যান, উপজেলা ভিত্তিক সরকারী অফিসের কর্মকর্তা ও স্থানীয় নির্বাচিত প্রতিনিধি , স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ওমানে কর্মসংস্থানের সুযোগ, যাবেন ১০ হাজার বাংলাদেশি

ওমানে কর্মসংস্থানের সুযোগ, যাবেন ১০ হাজার বাংলাদেশি

নারীর ক্ষমতায়ন নিশ্চিতে কাজ করছে বিএনপি

রিজভী নারীর ক্ষমতায়ন নিশ্চিতে কাজ করছে বিএনপি

শেখ হাসিনার আপিলের সুযোগ নিয়ে যা বললেন আইনমন্ত্রী

শেখ হাসিনার আপিলের সুযোগ নিয়ে যা বললেন আইনমন্ত্রী

মাদক নির্মূল ও আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর বার্তা টুকুর

মাদক নির্মূল ও আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর বার্তা টুকুর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App