×

সারাদেশ

নোয়াখালীতে কৃষকের ধান কেটে দিল ছাত্রলীগ 

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৩, ০৭:৩৯ পিএম

নোয়াখালীতে কৃষকের ধান কেটে দিল ছাত্রলীগ 

ছবি: ভোরের কাগজ

নোয়াখালীর কবিরহাটে চার কৃষকের দুই একর জমির ধান কেটে ঘরে তুলে দিয়েছে ছাত্রলীগ নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সকাল থেকে বিকাল পর্যন্ত উপজেলার ধানশালিক ইউনিয়নের চরনলুয়া গ্রামে কৃষক মো. ইউছুফ, মো. আলমগীর, মো. আবদুল আউয়াল ও মো. শাকিলের জমির ওই ধান কেটে দেন তারা।

এতে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাদিত সাদমান রাহাতের নেতৃত্বে ২০ নেতাকর্মী অংশ নেয়।

সাদিত সাদমান রাহাত বলেন, শেখ হাসিনার নির্দেশে ছাত্রলীগের আহ্বানে দেশব্যাপী অসহায় কৃষকের পাশে দাঁড়িয়েছে ছাত্রলীগ। আমরাও এর বাইরে নয়। খবর পেয়ে আজ (বৃহস্পতিবার) চার কৃষকের দুই একর জমির ধান কেটে ও মাড়াই করে ঘরে তুলে দেওয়া হয়েছে।

কৃষক মো. ইউছুফ, মো. আলমগীর, মো. আবদুল আউয়াল ও মো. শাকির ভোরের কাগজকে জানান, ধান কাটা শ্রমিক ও অর্থ সংকটে খেতের পাকা ধান কাটা নিয়ে হিমশিম খাচ্ছে। খবর পেয়ে ছাত্রলীগ তাদের খেতের পাকা ধান কেটে মাড়াই করে ঘরে তুলে দেয়। তারা কৃতজ্ঞতা জানায় ছাত্রলীগকে ।

আকবর হোসেন নামে স্থানীয় এক বাসিন্দা জানান, ছাত্রলীগের ছেলেরা ধন্যবাদ পাওয়ার মতো কাজ করেছে। এলাকাবাসী চাইলেও শ্রমিকের সংকট থাকায় কিছু করতে পারছিল না।

স্থানীয় জনপ্রতিনিধি মো. সফিউল্যাহ বাচ্চু বলেন, ছাত্রলীগের এমন মহতি কাজে আমরা অনেক খুশি। এলাকাবাসীর পক্ষ থেকে তাদের অসংখ্য ধন্যবাদ জানাই।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত

ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত

মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

ট্রাম্প জামাতার ফোন হ্যাক, মিলল ‘মধ্যপ্রাচ্য পুনর্গঠনে’র নীল নকশার ইঙ্গিত

ট্রাম্প জামাতার ফোন হ্যাক, মিলল ‘মধ্যপ্রাচ্য পুনর্গঠনে’র নীল নকশার ইঙ্গিত

সোনা ও রুপার দাম আরও কমল

সোনা ও রুপার দাম আরও কমল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App