×

সারাদেশ

নাজিরপুরে সড়কে ঝরল মাদ্রাসাশিক্ষকের প্রাণ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ মে ২০২৩, ০১:২৭ পিএম

নাজিরপুরে সড়কে ঝরল মাদ্রাসাশিক্ষকের প্রাণ

ছবি: সংগৃহীত

পিরোজপুরের নাজিরপুরে কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মুফতি মাহামুদুল হাসান নামে এক মাদ্রাসাশিক্ষক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো এক ব্যক্তি।

মঙ্গলবার (২ মে) সকাল ১০টায় উপজেলার নতুন রাস্তায় দুর্ঘটনা ঘটে। নিহত মুফতি মাওলানা মাহামুদুল হাসান কাটাবুনিয়া-হোগলাবুনিয়া দারুল কোরআন মাদ্রাসার মোহতামিম ছিলেন।

জানা গেছে, মুফতি মাহামুদুল হাসান মোটরসাইকেলযোগে মাদ্রাসায় যাবার পথে নাজিরপুর নতুন রাস্তায় সুন্দরবন কুরিয়ার সার্ভিসের কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত হন। পরে স্থানীয়রা আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করেছে। এছাড়া পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সন্ধ্যায় বিরোধীদলীয় নেতার জরুরি প্রেস ব্রিফিং

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সন্ধ্যায় বিরোধীদলীয় নেতার জরুরি প্রেস ব্রিফিং

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি মানা হবে না- মোদী সরকারের স্পষ্ট ঘোষণা

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি মানা হবে না- মোদী সরকারের স্পষ্ট ঘোষণা

বিদায়ী রাষ্ট্রপতির মঙ্গল কামনা করলেন স্পিকার

বিদায়ী রাষ্ট্রপতির মঙ্গল কামনা করলেন স্পিকার

সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App