×

সারাদেশ

চট্টগ্রামে ৩০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ মে ২০২৩, ১১:২৩ এএম

চট্টগ্রামে ৩০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

চট্টগ্রাম নগরীর কর্ণফুলীতে একটি আলিশান বাড়িতেই চলতো গাঁজার ব্যবসা। আর এই অবৈধ মাদক ব্যবসার সঙ্গে জড়িত এক নারীই এই ব্যবসার নিয়ন্ত্রণ করতেন বলে জানিয়েছে র‌্যাব-৭ এর কর্মকর্তারা।

কর্ণফুলীর দৌলতপুর এলাকার একটি সুরম্য বাড়ি থেকে মঙ্গলবার ৩০ কেজি গাঁজাসহ মুনজুরা (৪৬) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। বুধবার (৩ মে) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

র‌্যাব-৭ এর কর্মকর্তারা জানিয়েছেন, শুধু মুনজুরা নয় তার স্বামী, বোনসহ পরিবারের সবাই প্রায় এই মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তাদেরকেও এরআগে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অপরাধে গ্রেপ্তার করা হয়েছিল। মঙ্গলবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৭ এর কর্মকর্তারা দৌলতপুর এলাকার ওই বাড়িতে অভিযান চালিয়ে তার বেড রুমের খাটের নিচ হতে মোট ৩০ কেজি গাঁজা উদ্ধার করেন।

গ্রেপ্তারকৃত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে ফেনী জেলার সীমান্ত এলাকা হতে গাঁজা সংগ্রহ করে তার বর্তমান ভাড়া বাসায় মজুদ করতো। পরে চট্টগ্রাম মহানগরীসহ বিভিন্ন এলাকার মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিক্রয় করে আসছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৪ লাখ ৫০ হাজার টাকা। আসামির পরিবারের অন্যান্য সদস্যরাও মাদক ব্যবসার সাথে জড়িত। তার স্বামী মো. আজিজ এবং বোনকেও ইতোপূর্বে মাদক দ্রব্যসহ র‌্যাব গ্রেপ্তার করেছিল বলে র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. নূরুল আবছার জানিয়েছেন। মাদক উদ্ধার ও আসামি গ্রেপ্তারের ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App