×

সারাদেশ

স্ত্রীর সঙ্গে অভিমান করে স্বামীর আত্মহত্যা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ মে ২০২৩, ০৪:১৯ পিএম

স্ত্রীর সঙ্গে অভিমান করে স্বামীর আত্মহত্যা

ফাইল ছবি

খাগড়াছড়ি জেলার পানছড়ির উল্টাছড়ি ইউনিয়নের মধ্যনগর গ্রামে মো. ফরিদ মিয়া নামে এক অটোরিকশা মেকানিক স্ত্রীর সঙ্গে ঝগড়া করে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছেন।

বুধবার (৩ মে) সকাল ৭টার দিকে এ ঘটনা জানাজানি হয়। ৫নং উল্টাছড়ি ইউপি চেয়ারম্যান মো. আহির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন মৃত ব্যক্তি মো. নুরুল হকের ছেলে মো. ফরিদ (৩৫)।

নিহতের পিতা মো. নুরুল হক বলেন, আমার ছেলে এবং ছেলের বৌ মোছা. তাছলিমা খাতুন ঝগড়া করে এবং বৌ গতকাল ঘরে ছিলো না। এ সুযোগে আমার ছেলে তার স্ত্রীর সঙ্গে অভিমান করে ফাঁস দিয়ে মারা যায়। সকাল ৭টার দিকে আমার নাতি তানভির ঘরে গেলে দেখতে পায় ফরিদ ফাঁসিতে ঝুলছে। তার আত্মচিৎকারে আমরা ছুটে আসি।

পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুনুর রশিদ বলেন, ঘটনার খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত রিপোর্ট এলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App