×

সারাদেশ

আলফাডাঙ্গায় ছাগল চুরি, আটক ৩

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ মে ২০২৩, ০৫:৪৪ পিএম

আলফাডাঙ্গায় ছাগল চুরি, আটক ৩

আটককৃত ৩ ছাগল চোর। ছবি: ভোরের কাগজ

বুধবার (৩ মে) দুপুরে ফরিদপুরের আলফাডাঙ্গায় ছাগল চুরি করে পালানোর সময় তিন চোরকে ধরে পুলিশের হাতে সোপর্দ করেছে স্থানীয় জনতা। তাদের কাছ থেকে দামী একটি ছাগল ও নসিমন জব্দ করেছে পুলিশ। এ ঘটনা ঘটেছে উপজেলার আলফাডাঙ্গা-কাশিয়ানী সড়কের মালা বাজারে। আটককৃত চোরেরা হলো ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগি ইউনিয়নের আলগি গ্রামের বাসিন্দা পেয়ার মাতুব্বর (২৮), সাইফুল ইসলাম (৩০) ও কালাম মাতুব্বর (২৭)। সংশ্লিষ্ট থানা সূত্রে জানা যায়, ওই চোরেরা উপজেলার মালা গ্রাম থেকে মোহাম্মদ মিজানুর শেখের একটি বড় ছাগল বাড়ির সামনে থেকে চুরি করে নসিমন যোগে কাশিয়ানীর দিকে পালিয়ে যাচ্ছিলেন। এসময় ছাগলের মালিক ও স্থানীয় লোকজন ধাওয়া করে মালা বাজার থেকে তাদেরকে ধরে ফেলে। পরে তারা থানা পুলিশকে খবর দেয় জনতা। পুলিশ ঘটনাস্থল থেকে ওই চোরদের আটক করে। এ সময় পুলিশ তাদের কাছ থেকে আনুমানিক ২৫ হাজার টাকার দামের একটি ছাগল ও নসিমন জব্দ করে। ঘটনার সত্যতা নিশ্চিত করে আলফাডাঙ্গা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের ভোরের কাগজকে বলেন, এই তিন আসামিকে চুরির অভিযোগ এনে একটি মামলা রুজু করা হয়েছে। তিনি আরো বলেন, ধারণা করা হচ্ছে, তারা বিভিন্ন এলাকায় গিয়ে রাস্তার পাশ থেকে সুকৌশলে ছাগল ও গরু চুরি করে নছিমনে উঠিয়ে দ্রুত স্থান ত্যাগ করে ভিন্ন থানায় নিয়ে বিক্রি করে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

স্বামীকে লুকিয়ে ১২ লাখ টাকা সঞ্চয়! বক্স খুলে হতবাক স্ত্রী, অতঃপর…

স্বামীকে লুকিয়ে ১২ লাখ টাকা সঞ্চয়! বক্স খুলে হতবাক স্ত্রী, অতঃপর…

পরিদর্শন কক্ষের নামফলক নিয়ে দুই এমপির বাগ্‌বিতণ্ডা

পরিদর্শন কক্ষের নামফলক নিয়ে দুই এমপির বাগ্‌বিতণ্ডা

রংপুর পুলিশ কমিশনারের বদলি, যা বললো সদরদপ্তর

রংপুর পুলিশ কমিশনারের বদলি, যা বললো সদরদপ্তর

শীর্ষ সন্ত্রাসী পিচ্চি হান্নানের সহযোগী গ্রেপ্তার

শীর্ষ সন্ত্রাসী পিচ্চি হান্নানের সহযোগী গ্রেপ্তার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App