×

সারাদেশ

হালদায় ৩ হাজার মিটার ঘেরাজাল জব্দ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ মে ২০২৩, ১২:০৮ পিএম

হালদায় ৩ হাজার মিটার ঘেরাজাল জব্দ

ছবি: বাবলু দাশ, হাটহাজারী (চট্টগ্রাম)

চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় বঙ্গবন্ধু মৎস হেরিটেজ হালদা নদীর প্রায় ২০ কিলোমিটার এলাকাজুড়ে অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) ভোর ৫টা থেকে সকাল ৯টা পর্যন্ত হালদার প্রায় ২০ কিলোমিটার এলাকা জুড়ে এ অভিযান পরিচালনা করা হয়। হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মো. শাহিদুল আলমের নেতৃত্বে এ অভিযানটি পরিচালনা করা হয়।

উপজেলা সূত্রে জানা যায়, অভিযানে ৩ হাজার মিটার ঘেরা জাল, ১টি নৌকা ও মাছ ধরার বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করা হয়। পুরো অভিযানে হালদা নদীর হাটহাজারীর অংশের উত্তর মাদার্শা, গড়দুয়ারা, ছিপাতলী, নাঙ্গলমোড়া, গুমান মর্দ্দন ও ধলই ইউনিয়ন থেকে ৬টি ঘেরাজাল জব্দ করা হয়। যার আনুমানিক দৈর্ঘ্য ৩ হাজার মিটার। এছাড়া রাউজান ও ফটিকছড়ি অংশ থেকেও জাল, নৌকা ও মাছ ধরার সরঞ্জামাদি আটক করা হয়।

জানা গেছে, হালদায় আসন্ন প্রজনন মৌসুমকে কেন্দ্র করে গত কিছুদিন ধরে মা মাছের আনাগোনা বৃদ্ধি পেয়েছে। এ সুযোগে মৎস শিকারিরা দেশীয় নানাবিধ কৌশলে মাছ শিকার করার চেষ্টা করছে।

অভিযানে সহযোগিতা করেন গুমান মর্দ্দন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মুজিবুর রহমান, আইডিএফ মৎস কর্মকর্তা ফয়েজ রাব্বানী ও উপজেলা প্রশাসনের স্বেচ্ছাসেবীরা।

হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মোঃ শহিদুল আলম জানান, হালদায় আসন্ন ডিম সংগ্রহ মৌসুমকে সামনে রেখে মা মাছ সুরক্ষায় উপজেলা প্রশাসন সর্বোচ্চ তৎপর রয়েছে। এ বিষয়ে জেলা প্রশাসক স্যারের নির্দেশনায় নিয়মিত মনিটরিং কার্যক্রম চলমান রয়েছে। মা মাছ সুরক্ষিত থাকলে ডিম তথা রেনু উৎপানের পরিমাণ বাড়বে। এ বিষয়ে উপজেলা প্রশাসনের পাশাপাশি হালদা পাড়ের সবাইকে সচেতন থাকার অনুরোধ করছি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফের আত্মহত্যার চেষ্টা মেঘমল্লার বসুর

ফের আত্মহত্যার চেষ্টা মেঘমল্লার বসুর

ইউএনওর ওপর হামলা

ইউএনওর ওপর হামলা

গাড়ির নম্বর প্লেট নিয়ে ডিএমপির নতুন নির্দেশনা

গাড়ির নম্বর প্লেট নিয়ে ডিএমপির নতুন নির্দেশনা

পে স্কেলে ৪ ক্যাটাগরিতে বাড়িভাড়া ভাতা, কোন গ্রেডে কত

পে স্কেলে ৪ ক্যাটাগরিতে বাড়িভাড়া ভাতা, কোন গ্রেডে কত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App