×

সারাদেশ

কুলিয়ারচরে বড় ভাইয়ের জানাজায় ছোট ভাইয়ের বাধা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ মে ২০২৩, ০৫:০৭ পিএম

কুলিয়ারচরে বড় ভাইয়ের জানাজায় ছোট ভাইয়ের বাধা

ছবি: ভোরের কাগজ

কিশোরগঞ্জের কুলিয়ারচরে মাত্র ৭০ হাজার টাকার জন্য আপন বড় ভাইয়ের জানাজার নামাজে বাধা দেয়ার অভিযোগ উঠেছে সিঙ্গাপুর প্রবাসী ছোট ভাইয়ের বিরুদ্ধে।

বুধবার (৩ মে) দিবাগত রাতে কুলিয়ারচর পৌর এলাকা সিংলা মহল্লায় এ ন্যাক্কারজনক ঘটনা ঘটে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, সিংলা মহল্লার আলতাফ উদ্দিন ভূইয়ার চার ছেলের মধ্যে এমাদ মিয়া সবার বড় এবং সিঙ্গাপুর প্রবাসী আরশ মিয়া সবার ছোট। কিছুদিন আগে বড় ভাই এমাদ মিয়া বাড়ি নির্মাণের সময় ৭০ হাজার টাকা ধার নেয় আরশ মিয়া কাছ থেকে। এমাদ মিয়া ক্যান্সারের রোগী ছিলেন। গত বুধবার হঠাৎ এমাদ মিয়ার মৃত্যু হলে, সন্ধ্যায় এমাদ মিয়ার জানাজা পড়তে এলাকাবাসী জড়ো হয়। তখন ফোনে পাওনা টাকার কথা জানান সিঙ্গাপুর প্রবাসী আরশ মিয়া। এসময় মরহুম এমাদ মিয়ার মেয়ের জামাতা চেকের মাধ্যমে টাকা দিতে চাইলে, নগদ টাকা না পেলে জানাজা পড়তে দেয়া হবে না জানানো হয়। এরপর উপস্থিত এলাকাবাসী সহায়তায় টাকা মেনেজ করে, টাকা বুঝিয়ে দিয়ে জানাজা নামাজ ও মরহুমের দাফন সম্পন্ন করে এলাকাবাসী।

এমাদ মিয়ার ছেলে সিয়াম বলেন, বাবার মৃত্যুর পর আরশ মিয়া ফোনে জানান তার পাওনা টাকা না দেয়া পর্যন্ত জানাজা বা দাফন করতে দেয়া হবে না। টাকা না দিতে পারলে প্রয়োজনে দুইবছর লাশ এভাবে থাকবে। এভাবেই তিনি ফোনে বাবার জানাজার সময় বাধা দেন।

সিঙ্গাপুর প্রবাসী আরশ মিয়ার সঙ্গে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, জানাজার নামাজে বাধা দেয়ার ঘটনাটি মূলত ঘটিয়েছে বড় ভাই মোতাহার। সে আমার বদনাম করার জন্য এ কাজটি করেছে। আমি বর্তমানে সিঙ্গাপুর আছি। আমার এত সময় কই টাকার জন্য ঝামেলা করার? আমি শুধু দুইবার টাকা পাওনার কথা জানিয়েছি কিন্তু এখনই টাকা দিতে হবে, না হলে জানাজা দিতে দিবো না এসব আমি কিছুই বলিনি।

তিনি আরও বলেন, বড় ভাই মোতাহারের কাছেও আমি অনেক টাকা পাই। এপর্যন্ত ৬-৭ লাখ টাকা তারা বিভিন্ন ভাবে নষ্ট করেছে। মূলত সে-ই এ কাজটি করিয়েছে আমাকে সবার চোখে খারাপ সাজানোর জন্য।

তবে আলতাফ ভূইয়ার দ্বিতীয় ছেলে মোতাহার আরশের অভিযোগ অস্বীকার করে বলেন, আরশ অসংখ্য মানুষের সামনে ফোনের লাউড স্পিকারে টাকা ছাড়া জানাজা পড়তে দেয়া হবে না বলে বাধা দিয়েছে। যা এলাকাবাসীই সাক্ষী।

ওয়ার্ড কাউন্সিলর লৎফুর রহমান বলেন, আরশ যে কাজটি করেছে জানাজায় বাধা দিয়ে এটি খুবই ন্যাক্কারজনক। এমন ঘটনায় আমরা এলাকাবাসী হতবাক।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সৌদি যুবরাজের মৃত্যু হয় মদ্যপান ও নেশাদ্রব্য সেবনে

সৌদি যুবরাজের মৃত্যু হয় মদ্যপান ও নেশাদ্রব্য সেবনে

রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করেছেন স্পিকার

রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করেছেন স্পিকার

কীভাবে হবে নতুন রাষ্ট্রপতির নির্বাচন

কীভাবে হবে নতুন রাষ্ট্রপতির নির্বাচন

মরদেহ উদ্ধার করে পুলিশ সদস্য দেখলেন, নিহত শিশু তারই ছেলে

মরদেহ উদ্ধার করে পুলিশ সদস্য দেখলেন, নিহত শিশু তারই ছেলে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App