×

সারাদেশ

মা-মেয়েকে হত্যা, ঘাতক জামাল গ্রেপ্তার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ মে ২০২৩, ০৩:১৮ পিএম

মা-মেয়েকে হত্যা, ঘাতক জামাল গ্রেপ্তার

ছবি: চন্দ্রগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি

লক্ষ্মীপুরের রামগঞ্জে পৃথক দুটি ব্রিজের নিচ থেকে রওশান আরা বেগম নামে এক নারী ও তার শিশু কন্যা নুসরাতের অর্ধগলিত মরদেহ উদ্ধারের ঘটনায় জড়িত প্রধান আসামি জামাল উদ্দিনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১।

শুক্রবার (৪ মে) দুপুরে র‌্যাব-১১ এর নোয়াখালী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান বিষয়টি নিশ্চিত করেন।

র‌্যাব জানায়, রওশান আরা ফরিদপুর মধুখালীর বাসিন্দা জামাল উদ্দিনের ২য় স্ত্রী। বিয়ের পর থেকে তারা রাজধানীর রায়েরবাগ এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকতো। বিয়ের পর থেকেই তাদের মধ্যে পারিবারিক কলহ ছিল। গত ১৫ এপ্রিল দাম্পত্য কলহের জেরধরে স্ত্রী ও শিশু কন্যাকে গলাটিপে শ্বাসরোধে হত্যা করে স্বামী জামাল উদ্দিন। পরে মরদেহ ওয়্যারড্রবে ঢুকিয়ে পিকআপে করে উপজেলার রামগঞ্জ-সোনাইমুড়ি সড়কের হানুবাইশ ব্রিজের ও পার্শ্ববর্তী আলীপুর ব্রিজের নিচে ফেলে চলে যায়।

পরে স্থানীয়রা ব্রিজের নিচে মরদেহ দেখে পুলিশে খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করে। এ ঘটনায় মরদেহ শনাক্তের পর নিহতের স্বজনরা রামগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মরদেহ উদ্ধার করতে গিয়ে নিজের ছেলের লাশ দেখলেন পুলিশ সদস্য

মরদেহ উদ্ধার করতে গিয়ে নিজের ছেলের লাশ দেখলেন পুলিশ সদস্য

মোহাম্মদপুরে এসআইকে কুপিয়ে জখম, পিঠে ৪৩টি সেলাই

মোহাম্মদপুরে এসআইকে কুপিয়ে জখম, পিঠে ৪৩টি সেলাই

৫ আগস্ট জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

৫ আগস্ট জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

পদত্যাগপত্রে যেসব কথা লিখেছেন রাষ্ট্রপতি

পদত্যাগপত্রে যেসব কথা লিখেছেন রাষ্ট্রপতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App