×

সারাদেশ

পূর্বধলায় সড়কে ঝরল মোটরসাইকেল চালকের প্রাণ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ মে ২০২৩, ০৯:৪৭ এএম

পূর্বধলায় সড়কে ঝরল মোটরসাইকেল চালকের প্রাণ

ছবি: ম. শফিকুল ইসলাম, নেত্রকোণা

নেত্রকোণার পূর্বধলায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আজাহারুল ইসলাম (২৯) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরিফ (১৭) নামে অপর একজন (মোটরসাইকেল আরোহী) আহত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

সন্ধ্যায় উপজেলার ধলামূলগাঁও ইউনিয়ন থেকে পূর্বধলায় আসার পথে চৌরাস্তা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

নিহত মোটরসাইকেল চালক উপজেলার ধলামূলগাঁও ইউনিয়নের পশ্চিম নাগাইন গ্রামের মৃত হাফিজ উদ্দিনের ছেলে এবং মোটরসাইকেল আরোহী একই গ্রামের মঞ্জুরুল হকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেলযোগে আজাহারুল ও আরিফ পূর্বধলার দিকে আসছিলেন। এ সময় চৌরাস্তায় ড্রাম ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই জন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। পরে রাত ৯টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন আজাহারুল ইসলাম।

পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় ঘাতক ট্রাকটি আটক করা গেলেও ট্রাক চালককে আটক করা সম্ভব হয়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন

সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন

বৃষ্টির দিনে চা শ্রমিকদের স্বস্তি, রেইনকোট দিচ্ছে সরকার

বৃষ্টির দিনে চা শ্রমিকদের স্বস্তি, রেইনকোট দিচ্ছে সরকার

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

বুড়িমারী বন্দরে আমদানি-রপ্তানিতে ধস, কমেছে রাজস্ব আয়

বুড়িমারী বন্দরে আমদানি-রপ্তানিতে ধস, কমেছে রাজস্ব আয়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App