×

সারাদেশ

ঘুমধুম সীমান্তে বিজিবির অভিযানে ৯৬ ক্যান মদ উদ্ধার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ মে ২০২৩, ১০:৪৩ পিএম

ঘুমধুম সীমান্তে বিজিবির অভিযানে ৯৬ ক্যান মদ উদ্ধার

ছবি: ভোরের কাগজ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন মিয়ানমারের তৈরি ৯৬ ক্যান মদ উদ্ধার করেছে বিজিবি ।

শনিবার (৬ মে) বিকেল ৪টার সময় কক্সবাজার ব্যাটালিয়ন ৩৪ বিজিবি বাইশফাঁড়ী বিওপির সদস্যরা গোপন তথ্যের ভিত্তিতে টহল কমান্ডার না. মো. মোশফিকুর রহিম এর নেতৃত্বে অভিযান চালিয়ে ঘুমধুম ইউনিয়নের চাকমাপাড়া এলাকার আমবাগান নামক স্থান থেকৈ মালিক বিহীন মিয়ানমারের তৈরি ৯৬ ক্যান মদ জব্দ করতে সক্ষম হয়। শনিবার সন্ধ্যায় বিষয়টি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেন ৩৪ বিজিবি।

বিজ্ঞপ্তিতে জানা যায়, অভিযানের খবর টের পেয়ে পালিয়ে যেতে সক্ষম হয় মাদক কারবারিরা। এ সময় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে পাচারকারীদের ধরতে অভিযান চলমান রয়েছে।

আরও জানা যায়, জব্দকৃত মাদকদ্রব্যগুলো কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪বিজিবি) তে জমা করার জন‍্য নিয়ে যাওয়া হয়েছে। এসময় উদ্ধারকৃত মাদকদ্রব্যের বিরুদ্ধে মামলা রুজুর করার পক্রিয়া চলছে বলে বিজিবি সূত্রে জানা যায়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সুবর্ণচরে যুবদল নেতার নেতৃত্বে বাড়িঘর-জমি দখল, হামলা ও ভাঙচুরের অভিযোগ

সুবর্ণচরে যুবদল নেতার নেতৃত্বে বাড়িঘর-জমি দখল, হামলা ও ভাঙচুরের অভিযোগ

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সন্ধ্যায় বিরোধীদলীয় নেতার জরুরি প্রেস ব্রিফিং

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সন্ধ্যায় বিরোধীদলীয় নেতার জরুরি প্রেস ব্রিফিং

মানা হবে না শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি

মোদী সরকারের স্পষ্ট ঘোষণা মানা হবে না শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি

বিদায়ী রাষ্ট্রপতির মঙ্গল কামনা করলেন স্পিকার

বিদায়ী রাষ্ট্রপতির মঙ্গল কামনা করলেন স্পিকার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App