×

সারাদেশ

রশিতে মায়ের মরদেহ, খাদে দুই শিশুসন্তানের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ মে ২০২৩, ১০:৫৪ পিএম

রশিতে মায়ের মরদেহ, খাদে দুই শিশুসন্তানের

মাসহ দুই সন্তানের মরদেহ উদ্ধারের পর স্বজনদের আহাজারি। ছবি: সংগৃহীত

খাটে পড়েছিলো দুই শিশুর মরদেহ। পাশে রশিতে ঝুলছিলো মায়ের মরদেহ। এমন হৃদয়বিদারক ঘটনা ঘটেছে টাঙ্গাইলের দেলদুয়ারে উপজেলার চকতেল পুর্বপাড়া গ্রামে।

শনিবার (৬ মে) সন্ধ্যায় দুই সন্তানসহ মায়ের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত দুই সন্তানের নাম মাশরাফি (২) ও মুশফিক (৮)। মায়ের নাম মনিরা বেগম। মনিরার স্বামীর নাম সাহেদ মিয়া। সাহেদ মিয়ার বাড়ি দেলদুয়ার উপজেলার দেউলি ইউনিয়নের চকতৈল পুর্বপাড়া গ্রামে।

দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মৃধা জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। ঘরের খাট থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। এছাড়া, মনিরা বেগমকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। এ ঘটনায় মনিরা বেগমের স্বামী সাহেদ মিয়া পলাতক রয়েছেন।

তবে দুই শিশুর শরীরে আঘাতের চিহ্ন শনাক্ত করা যায়নি বলেও জানিয়েছেনন তিনি। সুরতহাল শেষে মা ও দুই সন্তানের মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ জানা যাবে।

এদিকে, অতিরিক্ত পুলিশ সুপার সরফুদ্দিন (ক্রাইম) জানিয়েছে, দুই শিশুর মরদেহ দেখে হত্যাকাণ্ড বলে মনে হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

১১ দলের লং মার্চের উদ্বোধনী সমাবেশ শুরু

১১ দলের লং মার্চের উদ্বোধনী সমাবেশ শুরু

আজ ঢাকার আবহাওয়া কেমন থাকবে?

আজ ঢাকার আবহাওয়া কেমন থাকবে?

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

রাত পোহালেই ১১ দলের লংমার্চ

রাত পোহালেই ১১ দলের লংমার্চ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App