×

সারাদেশ

শ্যামনগরে হরিণের মাংসসহ আটক ২

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ মে ২০২৩, ১২:৫০ পিএম

শ্যামনগরে হরিণের মাংসসহ আটক ২

ছবি: মেহেদী হাসান মারুফ, শ্যামনগর (সাতক্ষীরা)

সাতক্ষীরার শ্যামনগরে হরিণের মাংসসহ ২ জন চোরাকারবারি আটক করেছে পুলিশ। শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরুল ইসলাম বাদল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আটককৃতরা হলেন- বাদঘাটা গ্রামের রুহুলামিনের ছেলে বরিউল ইসলাম (২৮)।একই গ্রামের আমাজাদ হোসেন ছেলে আজাদ হোসেন।

সোমবার (৮ মে) সকাল সাড়ে ৯টায় গোপন সংবাদের ভিত্তিতে শ্যামনগর সদরের বাদঘাটার গ্রামের খৈতলা থেকে ১২ কেজি হরিণের মাংসসহ তাদের আটক করে।

স্থানীয়রা জানান- রবিউল ইসলাম মার্কেন্টটাইস ইনসুরেন্সের চাকরির আড়ালে দীর্ঘদিন ধরে হরিণের মাংসের ব্যবসার সাথে জড়িত।

অভিযানে থাকা শ্যামনগর থানার এসআই মো. সাখায়েতুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রবিউল ইসলাম ও তার মামা আজাদ হোসেনকে হরিণের মাংসসহ আটক করে থানা হেফাজতে আনা হয়েছে।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরুল ইসলাম বাদল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন- তাদের বিরুদ্ধে বনপ্রাণী আইনের মামলার প্রস্তুতি চলছে।

উপজেলা ভেটেনারি সার্জন ডা‌. সুব্রত কুমার বিশ্বাস জানান, প্রাথমিকভাবে জব্দকৃত মাংসে হরিণের চামড়া পাওয়া গিয়েছে এবং আটককৃত ব্যক্তি স্বীকারও করেছেন। তিনি ৮শ টাকা কেজি ধরে মাংস বিক্রয় করেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App