×

সারাদেশ

সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে চাই ৫ সিটিতে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ মে ২০২৩, ০৩:৫৫ পিএম

সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে চাই ৫ সিটিতে

ছবি: সংগৃহীত

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মো. আহসান হাবিব খান (অবসরপ্রাপ্ত) বলেছেন, বর্তমান নির্বাচন কমিশন প্রতিটা নির্বাচনের ব্যাপারে খুবই সতর্ক। অবাধ, সুন্দর, নিরপেক্ষ এবং পক্ষপাতিত্ববিহীন নির্বাচন জাতিকে উপহার দিতে পারব সে জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। অতি স্বচ্ছতার সঙ্গে সুন্দরভাবে আমরা নির্বাচন করব। এখন আমাদের হাতে গাজীপুর, খুলনা, বরিশাল, সিলেট ও রাজশাহী ৫ সিটি নির্বাচন।

তিনি বলেন, সকলের সহযোগিতায় সম্মিলিতভাবে আমরা খুলনা শহরকে পোস্টার মুক্ত করেছি। সকলের সহযোগিতায় আমরা চাই পাঁচ সিটিতে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন করতে।

সোমবার (৮ মে) সকাল সাড়ে ১০টায় খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনের প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় বিশেষ অতিথির বক্তব্যে নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেন, দেশের সার্বভৌমত্ব, গণতন্ত্র সবই নির্বাচন ব্যবস্থার মাধ্যমে সুনিশ্চিত হয়। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হতে হবে। মানুষের কাছে গ্রহণযোগ্য হতে হবে। এ জন্য আমাদের সকলকে আন্তরিকতা, সততা ও নিষ্ঠা দিয়ে কাজ করতে হবে।

তিনি বলেন, আমরা এমন কোন কাজ করিনি, যা সমাজে নেগেটিভ বার্তা বয়ে আনবে। সিটি কর্পোরেশন নির্বাচনে সিসিটিভি ক্যামেরা থাকবে।

রাশেদা সুলতানা বলেন, গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন সামনে। সেখানে কাজকর্ম আগেই শুরু হয়েছে। সেখানে কিছু অনিয়ম হয়েছে। আপনাদের (মিডিয়া) মাধ্যমে আমরা জানতে পেরেছি। আমরা কিন্তু ব্যবস্থা নেওয়ার চেষ্টা করেছি। আমরা সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন করতে পারবো। এ জন্য আপনাদের সকলের সহযোগিতা প্রয়োজন।

সিটি ভোটের প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন খুলনা বিভাগীয় কমিশনার জিল্লুর রহমান চৌধুরী। সভায় জেলা প্রশাসক, রিটার্নিং কর্মকর্তা, নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত

ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত

মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

ট্রাম্প জামাতার ফোন হ্যাক, মিলল ‘মধ্যপ্রাচ্য পুনর্গঠনে’র নীল নকশার ইঙ্গিত

ট্রাম্প জামাতার ফোন হ্যাক, মিলল ‘মধ্যপ্রাচ্য পুনর্গঠনে’র নীল নকশার ইঙ্গিত

সোনা ও রুপার দাম আরও কমল

সোনা ও রুপার দাম আরও কমল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App