×

সারাদেশ

রক্তাক্ত অবস্থায় সড়কে পড়ে ছিলো কৃষকের লাশ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ মে ২০২৩, ০৬:০০ পিএম

রক্তাক্ত অবস্থায় সড়কে পড়ে ছিলো কৃষকের লাশ

ছবি: ভোরের কাগজ

উদ্ধার করলো হাইওয়ে পুলিশ

পঞ্চগড়ের তেঁতুলিয়া বাইপাস সড়কে শফিকুল ইসলাম (৪৫) নামে এক ব্যাক্তির রক্তাক্ত লাশ পড়ে ছিল। খবর পেয়ে ভজনপুর হাইওয়ে থানা পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করেন। ঘটনাটি রবিবার (৭ মে) রাত নয়টার দিকে জেলার তেঁতুলিয়া উপজেলা সদর ইউনিয়নের পঞ্চগড়-বাংলাবান্ধা সড়কের বিজয় স্মরণি বাইপাস এলাকায়। নিহত শফিকুলের বাড়ি উপজেলার আজিজনগড় এলাকায়। সে ওই এলাকার মৃত আব্দুল আজিজের ছেলে।

ভজনপুর হাইওয়ে থানার উপ পরিদর্শক রেজাউল ইসলাম জানান, রাত নয়টার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পাওয়া যায় তেঁতুলিয়া উপজেলার বিজয় স্মরণি বাইপাস সড়কে রক্তাক্ত অবস্থায় লাশ পড়ে আছে। দ্রুত ঘটনাস্থলে গিয়ে রক্তাক্ত মাখা লাশ উদ্ধার করা হয়, সেই সঙ্গে বাইসাইকেলটিও উদ্ধার করা হয়েছে। নিহতের মাথায় গুরুতর জখম হয়ে অনবরত রক্ত বের হতে দেখতে পাই। পরে এলাকাবাসী ও স্বজনরা নিহতের পরিচয় নিশ্চিত করেন। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

তিনি বলেন, অজ্ঞাত কোনো গাড়ির ধাক্কায় তার মৃত্যু হয়েছে। স্থানীয়দের বরাতে তিনি জানান ট্রাক, পিকআপ অথবা মাইক্রোবাসের ধাক্কায় নিহত হয় শফিকুল। তদন্ত করা হচ্ছে হাইওয়ে থানাগুলোতে জানিয়ে দেয়া হয়েছে এই দুর্ঘটনার কথা। যদি কোনো ট্রাক বা অন্য কোনো যানবাহনের সামনের অংশে ভাঙা অথবা অন্য কোনো লক্ষন বোঝা যায় তাহলে সঙ্গে সঙ্গে জব্দ করা হবে।

তেঁতুলিয়া থানার পরিদর্শক তদন্ত আরমান আলী জানান, ঘটনাস্থলে লাশ উদ্ধারে হাইওয়ে পুলিশের সঙ্গে তেঁতুলিয়া মডেল থানা পুলিশ কাজ করছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

এশিয়ান গেমসের সূচি প্রকাশ, কবে লড়বে বাংলাদেশ?

এশিয়ান গেমসের সূচি প্রকাশ, কবে লড়বে বাংলাদেশ?

জাতিসংঘ সাধারণ পরিষদে সভাপতির দায়িত্ব নিচ্ছেন খলিলুর রহমান

অনন্য উচ্চতায় কূটনীতি জাতিসংঘ সাধারণ পরিষদে সভাপতির দায়িত্ব নিচ্ছেন খলিলুর রহমান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App