×

সারাদেশ

তেঁতুলিয়ায় মহানন্দা নদীতে ডুবে শিশুর মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ মে ২০২৩, ০৬:০৯ পিএম

তেঁতুলিয়ায় মহানন্দা নদীতে ডুবে শিশুর মৃত্যু

ছবি: সংগৃহীত

তেঁতুলিয়ায় মহানন্দা নদীতে ডুবে মুসফিকুর রহমান (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত মুশফিকুর সদর ইউনিয়নের সাহেবজোত গ্রামের খাবিরুল ইসলামের ছেলে। সে তেঁতুলিয়া শিশু নিকেতনের ৩য় শ্রেণির শিক্ষার্থী।

আজ সোমবার (৮ মে) দুপুরে শিশুটি বিদ্যালয় থেকে বাড়ি ফিরে জানতে পারে তার বাবা মহানন্দা নদীতে মাছ ধরতে গেছে। এই শুনে শিশুটি তার বাবাকে খুঁজতে ডাকবাংলো পার্শ্বে মহানন্দা নদীতে যায়। এসময় বাবাকে নদীতে খুঁজতে গিয়ে গভীর পানিতে পড়ে ডুবে যায়। দীর্ঘ সময় ছেলেকে না পেয়ে পরিবারের লোকজন খোঁজা-খুঁজি শুরু করে। পরে ডাকবাংলোর নিচে মহানন্দা নদী থেকে স্থানীয় লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. মুহতাসিম রাফিদ শিশুটিকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে তেঁতুলিয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ করিম সিদ্দিকী হাসপাতালে ছুটে যান।

তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আরমান আলী শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

এফএসআরইউতে কারিগরি ত্রুটি গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

জ্বালানি প্রতিমন্ত্রী অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App