×

সারাদেশ

ফটিকছড়িতে বাস চাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ মে ২০২৩, ০৬:২৯ পিএম

ফটিকছড়িতে বাসের চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন দুই মোটরসাইকেল আরোহী। সোমবার (৮ মে) সকাল ১০টার দিকে উপজেলার ভূজপুর থানাধীন গহিরা-হেয়াঁকো সড়কের দাঁতমারা ইউনিয়নের ইউনুসের মাল্টাবাগান এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, দাঁতমারা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড চূড়ামণি এলাকার মো. সাহাবুদ্দিন ও একই এলাকার দৌলত খান।

পথচারীরা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কতর্ব্যরত চিকিৎসক দৌলত খানকে মৃত ঘোষণা করে। অবস্থা বেগতিক হওয়ায় সাহাব উদ্দিনকে চমেক হাসপাতালে পাঠিয়ে দিলে পথিমধ্যে তিনিও মারা যান।

দাঁতমারা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ নাজের হোসাইন বলেন, খবর পেয়ে পুলিশ আশঙ্কাজনক অবস্থায় দুজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। ঘটনাস্থল থেকে বাসটি আটক করা হলেও চালক পালিয়ে যায়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেফতার

ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেফতার

রোহিঙ্গা ক্যাম্পে ৩২৭ রাউন্ড গুলিসহ নারী আটক

রোহিঙ্গা ক্যাম্পে ৩২৭ রাউন্ড গুলিসহ নারী আটক

সংবাদপত্রের সম্পাদকদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময়

সংবাদপত্রের সম্পাদকদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময়

শর্ত পূরণ হলেই ভারতের সঙ্গে নতুন সম্পর্ক : নাহিদ ইসলাম

শর্ত পূরণ হলেই ভারতের সঙ্গে নতুন সম্পর্ক : নাহিদ ইসলাম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App