×

সারাদেশ

চট্টগ্রামে ছুরিকাঘাতে ২ যুবক নিহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ মে ২০২৩, ১০:০৪ এএম

চট্টগ্রামে ছুরিকাঘাতে ২ যুবক নিহত

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের পাহাড়তলী এলাকায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে ২ যুবক নিহত হয়েছেন। সোমবার (৮ মে) রাত ৯টার দিকে বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক) মোড় এলাকায় ২ পক্ষের মধ্যে ঝগড়ার পর এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মো. মাসুম (৩০) ও মো. সবুজ (২০)। পুলিশ জানিয়েছে, তাদের উরুতে ছুরিকাঘাত করা হয় এবং হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয়।

পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান বলেন, তর্কাতর্কির একপর্যায়ে ২ জনকে ছুরিকাঘাত করলে আহত হন। পরে আরেক বন্ধু তাদের হাসপাতালে নিয়ে যায়।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক নুরুল আলম আশেক জানান, হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কক্সবাজারের হোটেলে আবারও আগুন, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক

কক্সবাজারের হোটেলে আবারও আগুন, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক

নতুন কর্মসূচি ঘোষণা, দুই মন্ত্রীর পদত্যাগ চাইলেন নাহিদ ইসলাম

নতুন কর্মসূচি ঘোষণা, দুই মন্ত্রীর পদত্যাগ চাইলেন নাহিদ ইসলাম

বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধে লেনদেনে প্রভাব পড়ার সম্ভাবনা কতটুকু

বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধে লেনদেনে প্রভাব পড়ার সম্ভাবনা কতটুকু

রাশিয়া-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের চেয়ারম্যান হলেন মিয়া সাত্তার

রাশিয়া-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের চেয়ারম্যান হলেন মিয়া সাত্তার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App