×

সারাদেশ

আলীকদমে সেনাজোনের উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ মে ২০২৩, ১১:৫০ এএম

আলীকদমে সেনাজোনের উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান

ছবি: ভোরের কাগজ

আলীকদমে সেনাজোনের উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান
আলীকদমে সেনাজোনের উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান

বান্দরবানের আলীকদম সেনা জোন (৩১ বীর) কর্তৃক পার্বত্য চট্টগ্রামের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার লক্ষ্যে বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা, এতিমখানার শিক্ষক শিক্ষার্থী,গরীব ও দুঃস্থ পরিবারের মাঝে নগত আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (৯ মে) সকাল ১১ ঘটিকায় সেনাজোনের ক্যান্টিন সংলগ্ন হলরুমে বিভিন্ন স্কুল,কলেজ,মাদ্রাসা,এতিমখানার শিক্ষক শিক্ষার্থী,গরীব ও দুঃস্থ পরিবারসহ উপজাতীয় মুসলিম কল্যাণ সংস্থা এবং আলীকদম মুরং কমপ্লেক্স ছাত্র ছাত্রীদের খাবার বিলসহ সর্বমোট ২,২৭,০৩৬.০০ টাকা আর্থিক অনুদান প্রদান করে।

আর্থিক সহায়তা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ সাব্বির হাসান, পিএসসি।

এ সময় প্রধান অতিথি বলেন, আলীকদম সেনা জোনের পক্ষ থেকে অসহায়দের মাঝে আর্থিক সহায়তা প্রদান ও উন্নয়নমূলক কাজ চলমান আছে এবং ভবিষ্যতেও থাকবে।

তিনি আরও বলেন,সেই সাথে আলীকদম জোনের আওতাধীন সকল ক্যাম্পগুলোতেও অসহায়দের মাঝে আর্থিক সহায়তা প্রদান ও উন্নয়ন মূলক কাজ এবং দুঃস্থদের চিকিৎসার্থে মেডিকেল ক্যাম্প এর মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ কার্যক্রম অব্যহত থাকবে।

উল্লেখ্য, আলীকদম সেনাজোন কর্তৃক প্রতিমাসেই এসকল প্রতিষ্ঠানকে অনুরূপ আর্থিক অনুদান প্রদান করা হয়ে থাকে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

এফএসআরইউতে কারিগরি ত্রুটি গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

জ্বালানি প্রতিমন্ত্রী অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App