×

সারাদেশ

শান্তিগঞ্জে বাসের ধাক্কায় পরিবহন শ্রমিকের মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ মে ২০২৩, ০৭:০৯ পিএম

শান্তিগঞ্জে বাসের ধাক্কায় পরিবহন শ্রমিকের মৃত্যু

শান্তিগঞ্জ উপজেলার পাগলা বাজার সংলগ্ন ডাবর এলাকায় যাত্রীবাহী বাসের চাকায় স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে আঙ্গুর মিয়া (৪৫) নামে এক পরিবহন শ্রমিকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৯ মে) সন্ধ্যা সাড়ে ৬ টায় পশ্চিম পাগলা ইউনিয়নের ডাবর পয়েন্টে এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনাটি ঘটে। নিহত আঙ্গুর মিয়া পশ্চিম পাগলা ইউনিয়নের রায়পুর (ফকিরবাড়ি) গ্রামের মৃত আপ্তর আলীর ছেলে।

স্থানীয় ও পুলিশসূত্রে জানা যায়, নিত্যদিনের মতো মঙ্গলবার সন্ধ্যায় যাত্রীবাহী বাস থেকে পরিবহণ শ্রমিক কল্যাণ চাঁদা নেওয়ার কাজ করছিলেন আঙ্গুর মিয়া। এসময় সুনামগঞ্জ থেকে আসা গেইটলক বাসের (সিলেট-জ ১১-০১৩২) ধাক্কায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান তিনি। সাথে সাথে ডাবর পয়েন্টের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে শান্তিগঞ্জ থানা পুলিশ ও জয়কলস হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন এবং মহাসড়কের যান চলাচল স্বাভাবিক করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জয়কলস হাইওয়ে থানার ওসি মো. সেলিম বলেন, মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছি। পরিবার থেকে মামলা করলে সে অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App