×

সারাদেশ

সরকারি চাকরির কথা গোপন রেখে ‘ডাক্তার’ সেজে প্রতারণা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ মে ২০২৩, ১২:৫৯ পিএম

সরকারি চাকরির কথা গোপন রেখে ‘ডাক্তার’ সেজে প্রতারণা

ছবি: মাসুম বাদশাহ, সিংগাইর (মানিকগঞ্জ)

ডাক্তার সেজে চেম্বারে রোগী দেখার মতো প্রতারণা করায় ভ্রাম্যমান আদালতে সাজাপ্রাপ্ত হয়েছেন মানিকগঞ্জের সিংগাইর উপজেলা উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার (এসএসিএমও)। তিনি চাকরি করেন মানিকগঞ্জের সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।

তবে ঢাকার নবাবগঞ্জে সাইফুল ইসলাম (৪৪) চক্ষু ডাক্তার সেজে দীর্ঘদিন ধরে তিনি চেম্বার করে আসছেন। এমন প্রতারণার সত্যতা পাওয়ায় ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ১ মাসের দণ্ডাদেশ দিয়েছেন নবাবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল হালিম। গত শনিবার (৬ মে) থেকে তিনি ঢাকার কেরানীগঞ্জ কারাগারে সাজা ভোগ করছেন।

বৃহস্পতিবার (১১ মে) দুপুরে সিংগাইর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈয়দা তাসনুভা মারিয়া বলেন, ছুটি ছাড়া সাইফুল ইসলামের কর্মস্থলে টানা অনুপস্থিতির কারণে তাকে শোকজ করা হয়েছে। দণ্ডাদেশের বিষয়টি আমি অফিসিয়ালি কিছু জানি না।

খোঁজ নিয়ে জানা গেছে, শুক্রবার (৫ মে) বিকেলে সাইফুল ইসলাম নবাবগঞ্জ উপজেলা সদরের চৌরাস্তা এলাকায় সালমান অপটিকস নামের একটি প্রাইভেট চেম্বারে চক্ষু ডাক্তার সেজে চিকিৎসা দেয়ার সময় গ্রেপ্তার হন। ভুয়া ডাক্তার প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নবাবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল হালিম তাকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। এরপর থেকেই সাইফুল ইসলাম কারাভোগ করছেন।

দণ্ডিত সাইফুল টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বাসিন্দা। ভ্রাম্যমান আদালতের অভিযানে আটক হওয়ার পর সরকারি চাকরির কথা গোপন রেখে নিজেকে একজন কাপড় ব্যবসায়ী হিসেবে পরিচয় দেন। দীর্ঘদিন ধরে প্রতি শুক্রবার তিনি সালমান অপটিকসে চক্ষু ডাক্তার হিসেবে চেম্বার করে আসছিলেন।

দণ্ডপ্রাপ্ত সাইফুলের পরিবার জানান, ভ্রাম্যমান আদালতের দেয়া সাজার বিরুদ্ধে আপীলের প্রক্রিয়া চলছে।

এ ব্যাপারে মানিকগঞ্জ জেলা সিভিল সার্জন মোয়াজ্জেম আলী খান চৌধুরী বলেন, সরকারি চাকরি বিধিমালার ক্ষেত্রে দণ্ডপ্রাপ্তদের সাজা অনুযায়ী ব্যবস্থা নেয়া হয়ে থাকে। তবে এসএসিএমও সাইফুলের দণ্ডাদেশের বিষয়টি আমি অবগত নই।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ছবি ছাড়া করা যাবে না জাতীয় পরিচয়পত্র

রিট খারিজ ছবি ছাড়া করা যাবে না জাতীয় পরিচয়পত্র

বারডেমের ১৬ তলা থেকে লাফ দেয়ার আগে খান তিনটি সিগারেট

বারডেমের ১৬ তলা থেকে লাফ দেয়ার আগে খান তিনটি সিগারেট

এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল কবে, জানাল শিক্ষা বোর্ড

এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল কবে, জানাল শিক্ষা বোর্ড

রূপপুর বিদ্যুৎকেন্দ্রে আগুন, ২ দিন ধরে বন্ধ বিদ্যুৎ-ইন্টারনেট

রূপপুর বিদ্যুৎকেন্দ্রে আগুন, ২ দিন ধরে বন্ধ বিদ্যুৎ-ইন্টারনেট

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App