×

সারাদেশ

কীর্তনখোলায় ট্যাংকার বিস্ফোরণ, নিহত ২

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ মে ২০২৩, ০৮:৩৮ পিএম

কীর্তনখোলায় ট্যাংকার বিস্ফোরণ, নিহত ২

ছবি: ভোরের কাগজ

বরিশালের কীর্তনখোলা নদীতে নোঙর করে রাখা এমটি এবাদী-১ নামক তেলবাহী একটি জাহাজের ট্যাংকার বিস্ফোরণে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ছয়জন। আহতদের মধ্যে ছয়জনকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (১১ মে) বিকেল সাড়ে চারটার দিকে এ ঘটনায় সন্ধ্যা পর্যন্ত দুইজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। তবে নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্মীরা।

বরিশাল ফায়ার সার্ভিসের উপপরিচালক বেলাল হোসেন বলেন, চট্টগ্রাম থেকে ১০ লাখ লিটার ডিজেল ও সাড়ে তিন লাখ লিটার পেট্রোল নিয়ে এমভি এবাদি তেলের ট্যাংকারটি বরিশাল যাচ্ছিলো। কীর্তনখোলা নদীতে পৌঁছানোর পর হঠাৎ ট্যাংকারের ইঞ্জিন রুমে বিস্ফোরণ ঘটে। এখন পর্যন্ত দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুজন নিহত হন। নিহতরা হলেন মো. বাবুল ও স্বাধীন। এছাড়া, আহত ছয়জনকে চিকিৎসার জন্য শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে। উদ্ধার কাজ শেষ হলে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।

জাহাজের কর্মীদের ভাষ্য, বিস্ফোরণের পর কাশেম নামে একজন কর্মী নদীতে ঝাঁপ দিয়েছেন ও এখনো নিখোঁজ রয়েছেন তিনি। এছাড়া আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

এদিকে, দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে পুলিশ, র‌্যাব ও কোস্টগার্ড সদস্যরা উদ্ধার কাজে অংশগ্রহণ করেন। এছাড়া, বরিশালের জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেনসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘এনসিপির কমিটিতে ছাগলচোর ও ল্যাপটপ চোর’

রাশেদ খাঁন ‘এনসিপির কমিটিতে ছাগলচোর ও ল্যাপটপ চোর’

হাসপাতালে ভূমিমন্ত্রী মিনুকে দেখতে গেলেন মির্জা আব্বাস

হাসপাতালে ভূমিমন্ত্রী মিনুকে দেখতে গেলেন মির্জা আব্বাস

ডেঙ্গুর প্রকোপ বাড়ছেই, ২৪ ঘণ্টায় ৩ মৃত্যু

ডেঙ্গুর প্রকোপ বাড়ছেই, ২৪ ঘণ্টায় ৩ মৃত্যু

গাজীপুরে অগ্নিকাণ্ডে একই পরিবারের ৪ জন দগ্ধ

গাজীপুরে অগ্নিকাণ্ডে একই পরিবারের ৪ জন দগ্ধ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App