×

সারাদেশ

চৌমুহনী রাবার ড্যামের গাছ কর্তন, আটকের পরেই মুক্ত সম্পাদক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ মে ২০২৩, ১০:০৫ পিএম

চৌমুহনী রাবার ড্যামের গাছ কর্তন, আটকের পরেই মুক্ত সম্পাদক

ছবি: ভোরের কাগজ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী রাবার ড্যাম এলাকা থেকে ১০-১৫টি গাছ কাটার পর রাবার ড্যাম পানি ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক সুজন মিয়াকে আটক করে পুলিশ। আটকের কয়েক ঘণ্টা পর আবার থেকে ছেড়ে দিয়েছে পুলিশ।

এই ঘটনা নিয়ে রাবার ড্যাম পানি ব্যবস্থাপনা কমিটি সদস্যসহ সচেতন লোকজনদের মধ্যে নানা আলোচনা-সমালোচনা চলছে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের কৃষকদের সুবিধার কথা চিন্তা করে সরকার চৌমুহনী ইউনিয়নের ভুড্ডা এলাকায় কয়েক কোটি টাকা ব্যয়ে একটি রাবার ড্যাম নির্মাণ করা হয়। শুষ্ক মৌসুমে কৃষকরা সোনাই নদীর পানি আটক করে জমি চাষাবাদ করত। গত কয়েক বছর আগে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ও অবৈধ ভাবে বালু উত্তোলনের কারণে সোনাই নদীর চৌমুহনী রাবার ড্যামটি বিধস্ত হয়। রাবার ড্যামের বিশাল এলাকা জুড়ে লাগানো হয় বিভিন্ন প্রজাতির গাছ।

গত বুধবার হঠাৎ করে রাবার ড্যাম পানি ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক সুজন মিয়া কয়েকজন শ্রমিক নিয়ে রাবার ড্যাম এলাকা থেকে গাছ কাটা শুরু করে।

বৃহস্পতিবার (১১ মে) পুনরায় গাছ কাটতে গেলে খবর পেয়ে কাশিমনগর ফাঁড়ি পুলিশ সেখানে অভিযান চালিয়ে গাছ কাটার শ্রমিকসহ পানি ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক সুজন মিয়াকে আটক করে এবং কাটা গাছ গুলো জব্দ করে। বৃহস্পতিবার বিকেলে রাবার ড্যাম পানি ব্যবস্থাপনা কমিটির সাধারন সম্পাদক সুজন মিয়া কে ছেড়ে দেয় পুলিশ। মুহূর্তের মধ্যে এই খবর এলাকায় ছড়িয়ে পড়ে।

এ ব্যাপারে সুজন মিয়ার সঙ্গে মোবাইল ফোনে বার বার যোগাযোগ করার চেষ্টা করেও তার ব্যবহার মোবাইল ফোন নাম্বারটি বন্ধ পাওয়া যায়।

রাবার ড্যাম পানি ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোবারক মিয়া জানান, রাবার ড্যাম এলাকায় কিছু মরা গাছ ছিল, সে গুলো অনুমতি নিয়েই সেক্রেটারী কেটেছেন।

কাশিমনগর পুলিশ ফাঁড়ির এসআই আব্দুল কাদির জানান, রাবার ড্যাম পানি ব্যবস্থাপনা কমিটির সভাপতি , সেক্রেটারী সমিতির সকল সদস্যকে নিয়ে রেজিলেশন করে গাছ কেটেছেন । তাই সেক্রেটারীকে ছেড়ে দেয়া হয়েছে তবে গাছ গুলো জব্দ রাখা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App