×

সারাদেশ

উখিয়ায় রোহিঙ্গা যুবককে গুলি করে হত্যা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ মে ২০২৩, ১১:৪৪ এএম

উখিয়ায় রোহিঙ্গা যুবককে গুলি করে হত্যা

ফাইল ছবি

কক্সবাজারের উখিয়ায় কবির আহমেদ (৩৪) নামের এক রোহিঙ্গা যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এসময় আরও একজন আহত হয়েছেন।

গতকাল বৃহস্পতিবার (১১ মে) রাত ১০টায় উখিয়ার বালুখালি ক্যাম্প-৯ এর এ/৭ ব্লকে এ ঘটনা ঘটে।

কবির আহমেদ উখিয়ার রেজিস্টার্ড ক্যাম্প ব্লক-জি, শেড ৬ নম্বরের আবুল হোসেনের ছেলে। অন্যদিকে আহত মো. রফিক (৩৩) ক্যাম্পের ক্যাম্প ২ ইস্ট, ব্লক সি-২ এর মো. আমিনের ছেলে।

নিহতের স্বজনরা জানায়, রাতে ১০-১৫ জনের একটি সশস্ত্র দল কবির ও রফিককে ক্যাম্প এলাকা হতে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। রাত ১০টার দিকে দুজনের স্বজনদের কাছে ফোন দিয়ে ৯ লাখ টাকা করে ১৮ লাখ টাকার মুক্তিপণ দাবি করা হয়। কিন্তু এক টাকাও মুক্তিপণ দেওয়া যাবে না বলে জানিয়ে দেওয়া হয়। পরে গুলিবিদ্ধ অবস্থায় দুজনকে স্থানীয়রা দেখতে পেয়ে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কবিরকে মৃত ঘোষণা করেন।

ক্যাম্পে নিরাপত্তার দায়িত্বে থাকা ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের সহকারী পুলিশ সুপার মো. ফারুক আহমদ জানান, অস্ত্রধারীদের গ্রেফতারে পুলিশ অভিযান অব্যাহত রয়েছে।

উখিয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, নিহত যুবকের মরদেহ এপিবিএন পুলিশের সহায়তায় ক্যাম্প থেকে উদ্ধার করা হয়। সুরতহাল শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মার্কিন হেলিকপ্টার ভূপাতিতের জেরে ইরানে হামলা যুক্তরাষ্ট্রের

মার্কিন হেলিকপ্টার ভূপাতিতের জেরে ইরানে হামলা যুক্তরাষ্ট্রের

১২ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

১২ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App