×

সারাদেশ

কাশিপুর সীমান্ত থেকে ১৪ স্বর্ণের বারসহ আটক ১

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ মে ২০২৩, ১১:৪৫ পিএম

কাশিপুর সীমান্ত থেকে ১৪ স্বর্ণের বারসহ আটক ১

ছবি: ভোরের কাগজ

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কুড়িগ্রামের কাশিপুর সীমান্ত থেকে ১৪টি স্বর্ণের বারসহ একজনকে আটক করেছে।

বিজিবি সূত্র জানিয়েছে, শুক্রবার (১২ মে) সকালে গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার কাশিপুর সীমান্ত এলাকা দিয়ে পাচারকারীরা ভারতে স্বর্ণ পাচারের খবর জানতে পারেন। এ খবর পেয়ে সকাল ১১টার দিকে বিজিবির একটি বিশেষ টহলদল কাশিপুর গ্রামের ঈদগাঁ’র পাশের রাস্তার গোপনে অবস্থান নেয়। সকাল ১১টার দিকে এক ব্যক্তিকে মোটর সাইকেলযোগে আসতে দেখে চ্যালেঞ্জ করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তি মোটর সাইকেল ফেলে দৌড়ে পালানোর চেষ্টা করলে বিজিবি টহল দল ধায়া করে পার্শ্ববর্তী ধানক্ষেত থেকে তাকে আটক করতে সক্ষম হয়। আটককৃত ব্যক্তির মোটরসাইকেলের তেলের ট্যাংকির ভেতরে ব্যাগে পেঁচানো অবস্থায় একটি প্যাকেট থেকে ১৪ টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত স্বর্ণের ওজন ১ কেজি ৬৩৩ গ্রাম। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজার মূল্য ১ কোটি ৪০ লাখ টাকা।

আটককৃত পাচারকারীর নাম রবিউল ইসলাম (৩০)। কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার ধর্মপুর গ্রামের মজিবর রহমানের ছেলে। তার বিরুদ্ধে ফুলবাড়ি থানায় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে। আটককৃত স্বর্ণ কুড়িগ্রাম ট্রেজারী অফিসে জমা দেশ প্রক্রিয়া চলছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App